রংপুর নগরীতে ইউনানী ওষুধ ফ্যাক্টরিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৫ হাজার টাকা জরিমানা

news-image

রংপুর ব্যুরো : রংপুর মহানগরীর হাজিরহাট এলাকায় ম্যানহার্ট ল্যাবরেটরিজ নামের একটি ইউনানী ওষুধ ফ্যাক্টরিতে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসময় ফ্যাক্টরির ইনচার্জকে ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদ-াদেশ দেওয়া হয়।
বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন রংপুর মেট্রোপলিটন পুলিশ গোয়েন্দা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিবি) কাজী মুত্তাকী ইবনু মিনান।

এর আগে মঙ্গলবার বিকেলে মহানগরীর হাজিরহাট থানাধীন উত্তম মুচির মোড় মৌলভীপাড়ায় অবস্থিত ম্যানহার্ট ল্যাবরেটরিজ ইউনানী ওষুধ ফ্যাক্টরিতে অভিযান পরিচালনা করা হয়। এসময় উপস্থিত ছিলেন, রংপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট দেওয়ান আসিফ পেলে। অভিযানে সহযোগিতা করেন, রংপুর মেট্রোপলিটন গোয়েন্দা বিভাগ (ডিবি) পুলিশ।
ডিবি পুলিশ জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে ম্যানহার্ট ল্যাবরেটরিজ ইউনানী ওষুধ ফ্যাক্টরিতে অভিযান চালায় ডিবি পুলিশ। অভিযানে প্রতিষ্ঠানের কাগজপত্র যাচাই বাছাই করে পরিবেশ অধিদপ্তর ও ফায়ার সার্ভিসের ছাড়পত্র না থাকা, ওষুধ প্রস্তুতকারী শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষা ব্যবস্থা না করাসহ ওষুধ তৈরির কাঁচামাল সঠিকভাবে সংরক্ষণ না করে ওষুধ উৎপাদন করে আসছিল প্রতিষ্ঠানটি।

পরে উল্লেখিত অপরাধের দায়ে রংপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট দেওয়ান আসিফ পেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে প্রতিষ্ঠানটির প্ল্যান্ট ইনচার্জ বদিউজ্জামানকে ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদ-াদেশ দেন। এছাড়াও ত্রুটি সংশোধন করে ওষুধ উৎপাদনসহ ফ্যাক্টরিটির সকল কার্যক্রম পরিচালনা করার আদেশ দেন।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার