রংপুরে ৭ দফা দাবিতে বাম জোটের মানববন্ধন ও সির্ভিল সার্জনকে স্বারকলিপি

news-image

রংপুর ব্যুরো : কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে ৭ দফা দাবিতে রংপুর নগরীতে মানববন্ধন ও সমাবে করেেেছ বাম গণতান্ত্রিক জোট। আজ রবিবার দুপুরে রংপুরের সিভিল সার্জন কার্যালয়ের সামনে মানববন্ধনও সমাবেশ শেষে সিভিল সার্জনকে স্মারকলিপি প্রদান করেছে তারা।
এর আগে বাসদ জেলা আহবায়ক আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সিপিবি’র মহানগর সভাপতি রাতুজ্জামান রাতুল, জেলা বাসদ (মাকর্সবাদী) সদস্য আহসানুল আরেফিন তিতু, বাসদের জেলা সদস্য সচিব মমিনুুল ইসলাম প্রমুখ।

মানববন্ধন ও সমাবেশে বক্তারা বলেন, রংপুরে করোনা রোগীর জন্য আপদ কালীন সময়ে ১০০০ শয্যা প্রস্তুত (প্রয়োজনে প্রাইভেট হাসপাতাল বা বহুতল ভবন ভাড়া নিয়ে) রাখা, করোনা সনাক্তের জন্য জেলা শহরে প্রতিদিন ৫০০ ও প্রত্যেক উপজেলাতে ২০০ জনের নমুনা সংগ্রহের দাবি করেন।

এছাড়া করোনা রোগীর জন্য রংপুরে ভেন্টিলেশন মেশিন, সেন্ট্রাল অক্সিজেন সরবরাহ, ফুল ফোর্স অক্সিজেন মাস্ক, পোর্টেব্যল এক্সরে মেশিন এবং জরুরি ভিত্তিতে ১০ বেডের আইসিইউ-এর সংখ্যা ১০০তে উন্নীত করা, করোনাকালে সকল রোগীর বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান, ঘরেঘরে বা বাড়িতে গিয়ে করোনা রোগী ও সন্দেহভাজন রোগীর নমুনা সংগ্রহ, পিসিআর মেশিনের সংখ্যা বাড়ানো এবং সুবিধাজনক একাধিক স্থানে নমুনা সংগ্রহের কেন্দ্র স্থাপন,

করোনা ব্যতীত অন্য রোগীর চিকিৎসা সেবা নিশ্চিত করতে প্রাইভেট প্রাক্টিসনার চিকৎসকগণের উপস্থিতি নিশ্চিত, ডাক্তারসহ চিকিৎসা সেবাদানকারী সকলের সুরক্ষা উপকরণ পর্যাপ্ত সরবরাহ করা, করোনা রোগীর ৩ শিফটে নমুনা সংগ্রহ ও পরীক্ষার ব্যবস্থা করা, কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রশিক্ষণ দিয়ে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে স্বাস্থ্যকর্মী হিসেবে নিয়োগ দেয়া, স্বাস্থ্যখাতে অনিয়ম-দুর্নীতি বন্ধের দাবি জানান।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার