রংপুরে ১২ ঘন্টার বৃষ্টিতে মৎস্যখাতের ব্যাপক ক্ষতি, দিশেহারা চাষিরা

news-image

রংপুর ব্যুরো : রংপুরে টানা ১২ ঘন্টার প্রবল বৃষ্টিতে ৫৬ কোটি টাকার মাছ ভেসে গেছে। আকস্মিক এই দুর্যোগের আঘাতে পুঁজি হারিয়ে দিশেহারা মৎস্যচাষিরা। অন্যদিকে হেক্টরের পর হেক্টর আমন ক্ষেত তলিয়ে ভয়াবহ ক্ষতির মুখে কৃষকরা।

খোঁজ নিয়ে জানা গেছে, গত শনিবার রাত থেকে রোববার পর্যন্ত টানা ১২ ঘন্টার প্রবল বৃষ্টিতে ভেসে গেছে নগরীর বোতলা, খাসবাগ, কামাল কাছনা, কুকরুল, জলকর, ধাপ, চিকলি, তামপাট, হোসেন নগরসহ নগরী ও জেলার জেলার বিভিন্ন স্থানে গড়ে উঠা মৎস্য খামার। মাছ রক্ষার কোনো সুযোগই পাননি চাষিরা। এতে প্রায় ৭ হাজার ৫৫৩ টি পুকুর থেকে ৩ হাজার ২২৭ মেট্রিক টন মাছ ভেসে যায়।পীরগাছা উপজেলার পারুরের মৎস চাষি বাবু খান, শরিফ উদ্দিন জানান, তাদের ৪ বিঘার দুটি পুকুর বৃষ্টির পানিতে তলিয়ে যাওয়ার কারণে সব মাছ ভেসে গেছে। এতে করে তাদের কয়েক লাখ টাকা ক্ষতি হয়েছে।

নগরীর বোতলা এলাকার মৎস চাষি তরিকুল ইসলাম বলেন, লিজ নিয়ে পুকুরে মাছের চাষ করেছিলাম। প্রবল বর্ষণের কারণে পুকুর উপচে সব মাছ ভেসে গেছে। এতে ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে। আমনের ক্ষেতগুলো এখনও পানির নিচে তলিয়ে আছে। জমি থেকে কবে পানি কমবে তা নিয়ে চিন্তায় আছে কৃষকরা। রংপুর কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক ড. মো. সরওয়ারুল হক জানান, আমনের জমি থেকে দ্রুত পানি সরে গেলে কৃষক ক্ষতির মুখ থেকে অনেকটা রেহাই পাবে। অনেক এলাকা থেকে পানি দ্রুত নেমে গেছে।

তিনি আরও জানান, এবার জেলায় এক লাখ পঁয়ষট্টি হাজার হেক্টর জমিতে আমন চাষ করা হয়েছে। এর মধ্যে রংপুর সিটি কর্পোরেশন এলাকায় দেড় হাজার হেক্টরসহ জেলার প্রায় ১৭ হাজার হেক্টর আমন ক্ষেত পানিতে তলিয়ে গেছে। আর ৬ হাজার ২০০ হেক্টর শাক-সবজির মধ্যে ১৪০০ হেক্টর জমির শাক-সবজি ক্ষতিগ্রস্ত হয়েছে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন