রংপুরে যুবককে কুপিয়ে হত্যা, ৩ জনের বিরুদ্ধে মামলা

news-image

রংপুর ব্যুরো : রংপুরের কাউনিয়া উপজেলায় পল্লীতে সাইদুল ইসলাম নামে এক যুবককে কুপিয়ে হত্যার পর ঘরের মেঝে খুঁড়ে পুঁতে রাখার অভিযোগে তিনজনের নামে মামলা দায়ের হয়েছে। শনিবার রাতে নিহত সাইদুল ইসলামের বাবা অজিমুদ্দিন বাদী হয়ে কাউনিয়া থানায় এই মামলা করেন।

ওই মামলায় অভিযুক্ত নিহতের চাচাতো ভাই রফিকুল ইসলাম ও তার স্ত্রী বুলবুলিকে গ্রেফতার দেখিয়ে রোববার আদালতে পাঠিয়েছে পুলিশ। তবে এজাহারে উল্লেখ থাকা আরেক আসামিকে গ্রেফতারের আগে নাম জানাতে চায়নি পুলিশ। কারণ চানাচুর বিক্রেতা রফিকুলের স্ত্রীর সাথে সাইদুলের পরকীয়ার সম্পর্ক ছিল বলে পুলিশের কাছে দাবি করলেও পুলিশ সম্ভাব্য সব কিছুই খতিয়ে দেখছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন কাউনিয়া থানার ওসি মাসুমুর রহমান। তিনি জানান, ঘটনার দিন জিজ্ঞাসাবাদের জন্য আটক করা ওই দম্পতিকে মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। রোববার সকালে তাদের দুজনকে আদালতে পাঠানো হয়েছে। অন্য পলাতক আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।

এব্যাপারে রংপুরের জেলা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার আবু তৈয়ব মুহাম্মদ আরিফ হোসেন জানান, আসামিকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। স্ত্রীকে কুপ্রস্তাব দিতেন বলে রফিকুল যে দাবি করছেন তা প্রকৃত কারণ নাও হতে পারে। কারণ চার-পাঁচ বছর আগে রফিকুল ও সাইদুলের মধ্যে জমি নিয়ে বিরোধে হাতাহাতির ঘটনাও ঘটেছিল। তবে কোনো একটি বিষয়কে ঘিরে এই হত্যাকাÐ ঘটেছে। আমরা সব দিক বিবেচনা করে তদন্ত করছি। হত্যাকাÐের সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।

প্রসঙ্গত, শনিবার কাউনিয়া উপজেলার টেপামধুপুর ইউনিয়নের চর আজম খাঁ গ্রামে ঘরের মেঝে খুঁড়ে সাইদুল ইসলামের মরদেহ উদ্ধার করে পুলিশ। তার আগে শুক্রবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন সাইদুল। পরের দিন শনিবার সকালে রফিকুলের বাড়ির পাশে একটি বাদাম-ভুট্টাক্ষেতে রক্তমাখা কোদাল ও রক্তের দাগ দেখতে পেয়ে পুলিশে খবর দেন স্থানীয়রা। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রক্তের দাগ অনুসরণ করে রফিকুলের ছোট ভাইয়ের ঘরের মেঝেতে পুঁতে রাখা সাইদুলের মরদেহ উদ্ধার করে। রফিকুল ওই গ্রামের হারেস উদ্দিনের ছেলে এবং নিহত সাইদুল একই গ্রামের অজিমুদ্দিনের ছেলে। তারা সম্পর্কে আপন চাচাতো-জ্যাঠাতো ভাই।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার