রংপুরে টিকা কেন্দ্রের বাইরে দীর্ঘ লাইন : সংক্রমণের ঝুঁকি

news-image

রংপুর ব্যুরো : রংপুর মহানগরীর বাসিন্দাদের জন্য যুক্তরাষ্ট্রের মডার্নার তৈরি টিকার ১২ হাজার ডোজ প্রয়োগ শুরু হয়েছে।মঙ্গরবার সকাল ৯টা থেকে টিকাদান শুরু হওয়ার আগে থেকেই টিকাদান কেন্দ্রের বাইরে মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। এসময় টিকা নিতে আসা ব্যক্তিদের দীর্ঘ লাইনে গাদাগাদি করে দাঁড়িয়ে থাকতেও দেখা যায়। এর ফলে করোনার সংক্রমণের ঝুঁকির আশংকা করছেন অনেকেই। অনেকেই বলছেন, করোনা থেকে মুক্তি পেতে টিকা নিতে এসে আরও ঝুুঁকির মধ্যে পড়লাম। এবিষয়ে তারা, রমেক হাসপাতাল কৃর্তপক্ষ, স্বাস্থ্য বিভাগ ও প্রশাসনের আরও নজরদারি বাড়ানোর দাবি জানান।

এদিকে কেন্দ্রগুলোতে ভীড় নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করলেও মোবাইলে যাদের টিকার মেসেজ আসেনি, তাদের চলে যেতে বলা হলে তারা চলে না গিয়ে সেখানেই ঘুরাঘুরি করছে। এর ফলে আরও ভীড় দেখা গেছে।টিকা নিতে আসা মোস্তফা কামাল ও নুরনবী মিয়া নামের দুই জন বলেন, টিকাদান কেন্দ্রের ভিতরের পরিবেশ ভালো থাকলেও বাইরে প্রচন্ড ভীড়। দীর্ঘ লাইন ধরে মানুসজন টিকা নিচ্ছেন। এতে তারা টিকা নিয়ে সুরক্ষিত থাকার বদলে শংকিত রয়েছে।

রমেক টিকাদান কেন্দ্রে দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা জানান, অনেকের ফোনে মেসেজ না আসলেও তারা এখানে এসেছেন। এর ফলে ভীড় ছিল। এছাড়াও নগরীর বাইরের অনেক বাসিন্দাও আসছে। বারবার মাইকিং কওে টিকা কেন্দ্রে ভীড় না করতে অনুরোধ করা হচ্ছে। তার পড়েও অনেকেই মানছে না।এব্যাপারে রংপুরের জেলা সিভিল সার্জন ডা. হিরম্ব কুমার রায়ের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, মানুষের ভীড়ে করোনা ভাইরাস সংক্রমণের ঝুঁকি তো আছেই। যাদের মেসেজ আসেনি তারাও টিকাদান কেন্দ্রে এসেছেন। এজন্য এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

এর আগে রোববার (১১ জুলাই) রাতে যুক্তরাষ্ট্র থেকে কোভ্যাক্স সুবিধায় পাওয়া মডার্না ভ্যাকসিনের ১২ হাজার ডোজের একটি চালান রংপুরে এসে পৌঁছায়। যারা অক্সফোর্ড এস্ট্রোজেনাকার টিকার জন্য আবেদন করেছিলেন তাদের আগেই দেওয়া হবে।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার