রংপুরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ড, ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি

news-image

রংপুর ব্যুরো : রংপুর নগরীতে একটি বাসা বাড়িতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে আসবাবপত্র পুড়ে যাওয়াসহ আনুমানিক ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

বুধবার দিবাগত রাত সোয়া ১টার দিকে নগরীর আরকে রোড ইসলামাবাগ এলাকার প্রফেসর এনায়েত আলীর বাসায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন ফায়ার সার্ভিসের কর্মীরা।

তাৎক্ষণিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করছে ফায়ার সার্ভিস। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রæত ঘটনাস্থলে পৌঁছে যাওয়ায় আগুন ওই বাড়ির আশপাশে ছড়িয়ে পড়েনি। ফায়ার সার্ভিসের কর্মীরা দুটি ইউনিট ১৫ থেকে ২০ মিনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

জানা গেছে, ওই বাড়ির পাঁচটি কক্ষে আগুন ছড়িয়ে পড়ে। এতে সেখানকার ভাড়াটিয়া একমি ফার্মাসিউটিক্যালস লিমিটেডের গাড়িচালক দেলোয়ার হোসেন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন। তার দুটি ঘরের সমস্ত মালামাল পুড়ে গেছে। এতে তার ১০-১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন তিনি।

রংপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার বাদশা মাসউদ আলম বলেন, আমরা রাত একটা ৪০ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ৭ মিনিটের মধ্যে ঘটনাস্থলে এসে পৌঁছে দুটি ইউনিট কাজ শুরু করি। সর্বোচ্চ ১৫-২০ মিনিটের মধ্যে আমরা আগুন নিয়ন্ত্রণে আনে পেরেছি। তার আগেই ওই বাসা বাড়ির আলাদা দুটি রান্নাঘরসহ অন্যান্য ঘরে আগুন ছড়িয়ে পড়ে। আধপাকা ঘর হওয়াতে মালামালসহ অন্যান্য জিনিসপত্র আগুনে পুড়ে ভস্মীভূত হয়েছে।

তিনি আরো বলেন, কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। তবে শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। বাসার মালিক ও ভাড়াটিয়ার দাবি তাদের অন্তত ১০-১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

এর আগে বুধবার মধ্যরাতে নগরীতে রাধাবল্লভ এলাকায় পৃথক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শর্টসার্কিট থেকে বৈদ্যুতিক খুঁটিতে লাগা আগুন ছড়িয়ে পড়ার আগেই স্থানীয়রা জাতীয় পরিসেবা নম্বর ৯৯৯ এ ফোন করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছেন।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার