রংপুরে বিভাগে বাড়ছে করোনার সংক্রমণ, একদিনে ১৪ জনের মৃত্যু, শনাক্তের হার ৪২

news-image

রংপুর ব্যুরো : রংপুর বিভাগ জুড়ে ক্রমাগত বাড়ছে করোনার সংক্রমণ। প্রতিদিনই মৃত্যুর সাথে শনাক্তের হারও বেড়েই চলছে। গত ২৪ ঘণ্টায় রংপুর বিভাগে আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঠাকুরগাঁও জেলার চারজন, দিনাজপুরের তিনজন, রংপুরের দুইজন, লালমনিরহাটের দুইজনসহ নীলফামারী, গাইবান্ধা ও কুড়িগ্রামের একজন করে রয়েছেন। এ নিয়ে গেল ছয়দিনে বিভাগে করোনায় প্রাণ হারাল ৮৭ জন। বিভাগে শনাক্তের হার ৪১ দশমকি ৮০।

বুধবার দুপুরে এসব তথ্য নিশ্চিত করেছেন রংপুর বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের ভারপ্রাপ্ত পরিচালক আবু মো. জাকিরুল ইসলাম।তিনি বলেন, একই সময়ে বিভাগে নতুন করে ৫৭১ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে দিনাজপুরের ১১১, ঠাকুরগাঁওয়ের ১০৮, রংপুরের ৯২, গাইবান্ধার ৬২, কুড়িগ্রামের ৫৯, নীলফামারীর ৫২, পঞ্চগড়ের ৪৫ ও লালমনিরহাট জেলার ৪২ জন রয়েছে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪০৪ জন।

এদিকে স্বাস্থ্য পরিচালকের কার্যালয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার (০৬ জুলাই) বিভাগের আট জেলার ১ হাজার ৩৬৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে ৫৭১ জন করোনা সংক্রমিত রোগী শনাক্ত হয়। একই সময়ে বিভাগের হিলি ও বুড়িমারী স্থলবন্দর দিয়ে ভারত থেকে আরও চারজন দেশে ফিরেছেন।করোনাভাইরাস শনাক্তের শুরু থেকে মঙ্গলবার পর্যন্ত রংপুর বিভাগে ১ লাখ ৬৬ হাজার ৯১৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে ৩০ হাজার ১১৩ জন শনাক্ত হয়েছেন। মারা গেছেন ৬০৬ জন।

এর মধ্যে দিনাজপুুর জেলায় করোনাভাইরাসে ৯ হাজার ৬৪৮ জন আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা ২১২ জনে রয়েছে। রংপুরে ৬ হাজার ৭১৬ জন আক্রান্ত ও মৃত্যু হয়েছে ১২৩ জনের। ঠাকুরগাঁওয়ে ৪ হাজার ৮৭ জন আক্রান্ত ও ১০৯ জনের মৃত্যু, গাইবান্ধায় ২ হাজার ৪১৬ জন আক্রান্ত ও ২৯ জনের মৃত্যু হয়েছে।

এছাড়া নীলফামারীতে ২ হাজার ১২৯ জন আক্রান্ত ও মৃত্যু ৪১ জনের, কুড়িগ্রামে আক্রান্ত ২ হাজার ৭৪ জন ও ৩০ জনের মৃত্যু, লালমনিরহাটে ১ হাজার ৭১৯ জন আক্রান্ত ও ৩৪ জনের মৃত্যু এবং পঞ্চগড় জেলায় ১ হাজার ৩২৪ জন আক্রান্ত ও ২৮ জনের মৃত্যু হয়েছে।
এব্যাপারে বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের ভারপ্রাপ্ত পরিচালক আবু মো. জাকিরুল ইসলাম বলেন, করোনার সংক্রমণ প্রতিরোধে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। সেই সাথে বাধ্যতামূলক মাস্ক পরা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে সরকার ঘোষিত বিধিনিষেধ ও স্বাস্থ্যবিভাগের নির্দেশনা মেনে চলার বিকল্প নেই।

এ জাতীয় আরও খবর

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন