রংপুরে বাস উল্টে নিহত ২

news-image

রংপুর প্রতিনিধি : রংপুরের গঙ্গাচড়ায় বাস উল্টে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২০ জন। আজ শনিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার গঞ্জিপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- গঞ্জিপুর এলাকার জাহাঙ্গীর (৩৫) ও গাইবান্ধার সুমন (২৫)। আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, নীলফামারীর জলঢাকা থেকে ছেড়ে আসা বাসটি রংপুরের গঙ্গাচড়া উপজেলার গঞ্জিপুর বটতলা এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে পড়ে যায়। এতে বাসের দুই যাত্রী ঘটনাস্থলেই মারা যান।

গঙ্গাচড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল হোসেন বলেন, সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছন অন্তত ২০ জন। বাসটি উদ্ধারের কাজ চলছে।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান