রংপুরে প্রাণের দুধ ক্রয় বন্ধ বিপাকে খামারিরা

news-image

রংপুর ব্যুরো : রংপুরে প্রাণ ডেইরির দুধ সংগ্রহ কেন্দ্রে দুধ ক্রয় বন্ধ থাকায় চরম বিপাকে পড়েছেন জেলার বিভিন্ন উপজেলার খামারিরা। ফলে গাভীর দুধ দোয়াচ্ছেন না অনেকেই। এতে গাভীর স্তন ফুলে উঠে গাভী অসুস্থ হয়ে পড়ছে। আর যারা দুধ দোয়াচ্ছেন তারা ওই দুধ নিয়ে পড়েছেন বিপাকে। বাজার মুল্য তো নয়ই, বিভিন্ন হোটেলে অনেক কম দামে দিয়েও বাকিতে দুধ বেচতে হচ্ছে তাদেরকে।

জানা গেছে, গত সোমবার থেকে রংপুর অঞ্চলে প্রাণ ডেইরির দুধ সংগ্রহ কেন্দ্রে দুধ ক্রয় বন্ধ রয়েছে। রংপুর মহানগরীসহ জেলার বিভিন্ন এলাকায় প্রাণ ডেইরির দুধ সংগ্রহ কেন্দ্র রয়েছে।
আফজাল পাটোয়ারী নামে এক খামারি জানান, তার ৭টি গাভি রয়েছে। দৈনিক তিনি ওই কেন্দ্রে ৭০ লিটার দুধ দিতেন। এখন তিনি তার গাভীর দুধ নিয়ে বিপাকে রয়েছেন।

ভ্রাম্যমান দুধ সংগ্রহকারি শেখ কবির আহমেদ বলেন, ‘ভাই, আমি নিজেও একজন খামারি। আমি গাভী না দোয়ায় আমার গাভীর স্তন ফুলে গেছে। ব্যথায় গাভি চিৎকার করতেছে। বাছুর ওতো দুধ খেয়ে শেষ করতে পারছে না। হোটেলগুলো অতিরিক্ত দুধ নিতে চাচ্ছে না। জোর করে দিতে গেলে দাম কত দিতে চাচ্ছে। তাও আবার নগদ টাকা দিচ্ছে না। বলছে, বাকিতে দিলে দেও, না দিলে দুধ নিয়ে যাও। বাধ্য হয়ে কম দামে বাকিতে দুধ বিক্রয় করতে হচ্ছে।’

জানতে চাইলে রংপুর প্রাণ ডেইরির ম্যানেজার ডা. আশরাফুল ইসলাম বলেন, ফ্যাক্টরির মেশিন নষ্ট হওয়ায় সাময়িকভাবে দুধ সংগ্রহ বন্ধ রয়েছে। চায়না থেকে লোকজন এসে সমস্যার সমাধানে কাজ করছে। আশা করছি, দুই এক দিনের মধ্যেই আবার আমরা দুধ সংগ্রহ শুরু করতে পারবো।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার