রংপুরে প্রথমে অটো বিক্রি পরে ছিনতাই চক্র সক্রিয় : গ্রেফতার ৬

news-image

রংপুর ব্যুরো : রংপুর নগরীতে প্রথমে অটো বিক্রি করে নগদ আয়, পরে সেই অটো রাস্তায় আটকিয়ে ক্রয়কারিকে জিম্মি করে অর্থ হাতিয়ে নেয়া চক্রের পাকড়াও করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশ। উদ্ধার করা হয়েছে অটো, মোটরসাইকেল, টাকা ও কয়েকটি মোবাইল।

শুক্রবার দুপুরে রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতয়ালী থানায় এক প্রেস ব্রিফিংয়ে এই চক্রের বিষয়ে জানান অতিরিক্ত পুলিশ কমিশনার (অপরাধ) কাজী মুত্তাবি ইবনু মিনান। তিনি বলেন দীর্ঘদিন থেকে একটি চক্র নগরীতে অটো রিকশা বিক্রয় ও ছিনতাইয় করে আসছিল।

নগরীর কুকরুল ব্রীজের কাছে বৃহস্পতিবার রাতে শফিকুল ইসলাম নামের এক ব্যক্তির কবাছে ৮৫ হাজার টাকায় একটি অটো বিক্রি করে তার। ওই ব্যবসায়ি অটো নিয়ে যাওয়ার সময় তারা তাকে জিম্মি করে দুই লাখ টাকা দাবি করে।

গোয়েন্দা তর্থের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে চক্রের প্রধান বিপ্লব মোহন্ত বিল্লা, জাহিদ হাসান, হৃদয় বাবু, সুরুজ, আল আমিন ও মজনু মিয়কে ঘঁনাস্থল থেকে আটক করা হয়। এসময় অটো, একটি মোটরসাইকেল, কয়েকটি মোবাইলও উদ্ধার করা হয়। আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার