রংপুরে পুলিশের সঙ্গে সংঘর্ষ, বিএনপির ২০০ নেতাকর্মীর নামে মামলা

news-image

রংপুর ব্যুরো : রংপুরে বিক্ষোভ মিছিলে লাঠিচার্জ করাকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় ২০০ জনকে আসামি করে মামলা করা হয়েছে। এতে জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক আনিছুর রহমান লাকুর নাম উল্লেখে করে ২০০ নেতাকর্মীকে আসামি করা হয়েছে।

গতকাল বুধবার সন্ধ্যায় মামলার বিষয়টি নিশ্চিত করেন রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) হোসেন আলী।

বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে সরকারি কাজে বাধা, পুলিশের ওপর হামলা করাসহ বেশকিছু অভিযোগ এনে থানার উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম এ মামলাটি করেন।

এদিকে ঘটনার দিন বিক্ষোভ মিছিলে উপস্থিত না থেকেও মামলার আসামি হওয়ায় বিস্ময় প্রকাশ করেছেন জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম। তিনি দাবি করেন, ঘটনার দিন মঙ্গলবার তিনি রংপুরে কোনো কর্মসূচিতে অংশ নেননি। তার এক অসুস্থ আত্মীয়ের সঙ্গে তিনি ঢাকার একটি হাসপাতালে সন্ধ্যা পর্যন্ত ছিলেন। ওই দিন রাতে তিনি বাংলাদেশ-স্পেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ আয়োজিত এক সভায় অংশ নেন। অথচ তাকে জড়িয়ে মিথ্যা মামলা দেওয়া হয়েছে।

রংপুর জেলা যুবদলের সভাপতি নাজমুল আলম নাজু বলেন, ‘আমরা মঙ্গলবার পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শাপলা চত্বর থেকে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ মিছিল নিয়ে গ্রান্ড হোটেল মোড়ে পৌঁছালে পুলিশ সদস্যরা আমাদের বাধা দেন। একপর্যায়ে উত্তেজিত নেতাকর্মীরা পুলিশি বাধা উপেক্ষা করে মিছিল নিয়ে সামনের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করেন। ওই সময় হাতাহাতি শুরু হলে কিছু বুঝে ওঠার আগেই পুলিশ সদস্যরা আমাদের নেতাকর্মীদের ওপর বেধড়ক লাঠিচার্জ শুরু করেন। এতে আমাদের অন্তত ১৬-১৭ নেতাকর্মী আহত হয়েছেন।’

তিনি বলেন, ‘পুলিশের হাতে অস্ত্র, তারাই আমাদের মিছিলে বাধা দিলো। আমাদেরকে লাঠিচার্জ করলো। এখন তারাই আবার আমাদের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দিলো। হামলা করে মামলা দিয়ে আমাদের আন্দোলনকে কোনোভাবেই দমানো যাবে না। মামলাটি সাজানো বলে দাবি করে অবিলম্বে মামলা প্রত্যাহার এবং নেতাকর্মীদের হয়রানি না করারও অনুরোধ জানান এই যুবদল নেতা।’

এদিকে পুলিশের দাবি- বিএনপির নেতাকর্মীরা বিক্ষোভ মিছিলের আড়ালে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেন। তারা পূর্বপরিকল্পনা থেকে পুলিশের ওপর হামলা চালান। দলীয় কার্যালয়ের ভেতরে আগে থেকে রাখা ইট-পাকটেল ছুড়ে মারেন। তখন তাদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করেন পুলিশ সদস্যরা। এ সময় বিএনপির নেতাকর্মীদের হামলায় ছয় পুলিশ সদস্য গুরুতর আহত হন।

রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) হোসেন আলী বলেন, ‘বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলার বাদী হয়েছেন এসআই রফিকুল ইসলাম এবং মামলাটির তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে এসআই সোহেল রানাকে। ঘটনার তথ্য-প্রমাণ পুলিশের কাছে রয়েছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।’

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার