রংপুরে নিরাপদ সড়ক দিবস পালিত

news-image

রংপুর ব্যুরো : ‘জীবনের আগে জীবিকা নয়, সড়ক দুর্ঘটনা আর নয়’এই স্লোগানে বনার্ঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে রংপুর মহানগরীতে পালিত হয়েছে জাতীয় নিরাপদ সড়ক দিবস ।

আজ মঙ্গলবার দুপুরে নগরীর কাচারী বাজারস্থ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে এক বনার্ঢ্য শোভাযাত্রা বের করে জেলা প্রশাসন, সড়ক বিভাগ ও বিআরটিএ। এতে বিভিন্ন রংয়ের ব্যানার, ফেস্টুন ও প্লেকার্ড নিয়ে শোভাযাত্রাটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়।

পরে সেখানে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রংপুরের জেলা প্রশাসক (ডিসি) আসিব আহসান। এসময় বক্তব্য রাখেন রংপুর মেট্রোপলিটন পুলিশের সহকারি কমিশনার (ট্রাফিক বিভাগ) ফরহাদ ইমরুল কায়েস, বিআরটিএ রংপুর বিভাগীয় পরিচালক আব্দুল কুদ্দুস, বিভাগীয় পরিদর্শক নুর সাফা, জেলা মটর মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক আজিজুল হক রাজু, জেলা ট্রাক, ট্যাংকলড়ী ও ক্যাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম মানিক, জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক খতিবার রহমান প্রমুখ।

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার