রংপুরে ধান-চাউলের গোডাউনের নৈশপ্রহরীকে কুপিয়ে হত্যা

news-image

রংপুর ব্যুরো : রংপুর সদরের ভুরারঘাট বাজার হতে জহুরুল হক ভোলা (৬০) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যক্তি ওই বাজারের একটি ধান-চাউলের গোডাউনের নৈশ্যপ্রহরী ছিলেন।শনিবার সকালে সদর উপজেলার সদ্যপুষ্করিনী ইউনিয়নের ভুরারঘাট বাজার থেকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত জহুরুল হক ভোলা পেশায় একজন ভ্যানচালক। ভুরারঘাট বাজারের পাশে তার বাড়ি। তিনি দিনের বেলা ভ্যান চালালেও রাতে ওই বাজারের ফরহাদ হোসেন নামে এক ব্যবসায়ীর গোডাউনে প্রায় ২০ বছর ধরে নৈশপ্রহরী হিসেবে চাকুরী করে আসছেন।

শনিবার সকালে লোকজন বাজারে এসে তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে মর্গে পাঠিয়েছে। ধারণা করা হচ্ছে, শুক্রবার রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা জহুরুল হককে কুপিয়ে হত্যা করে মরদেহ ফেলে রাখে।

গোডাউন মালিক ফরহাদ হোসেন জানান, তার গোডাউনে ধান-চাউল ও নগদ টাকাসহ বিভিন্ন মালামাল ছিল। দুর্বৃত্তরা ডাকাতির উদ্দেশ্যে জহুরুল হককে কুপিয়ে হত্যা করতে পারে।

এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন রংপুর সদর কোতয়ালি থানা পুলিশের ওসি সাজিদুল ইসলাম। তিনি জানান, খবর পেয়ে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের গলা, পেটসহ বিভিন্ন অংশে ধারালো ছুরি দিয়ে আঘাত রয়েছে। বিষয়টিকে পুলিশ গুরুত্ব সহকারে খতিয়ে দেখছে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন