রংপুরে দেবী চৌধুরাণী স্মরণে ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা

news-image

রংপুর ব্যুরো : রংপুরের পীরগাছায় ব্রিটিশবিরোধী আন্দোলনের অগ্রদূত বীরাঙ্গনা দেবী চৌধুরাণী স্মরণে অনুষ্ঠিত হয়েছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা। আজ শনিবার বিকেলে উপজেলার মকছুদ খাঁ গ্রামে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

ঘোড় দৌড় প্রতিযোগিতায় বিভিন্ন এলাকার ৪০টি ঘোড়া অংশ নেয়। দূর-দূরান্ত থেকে পায়ে হেঁটে ও স্থানীয় যানবাহনে চড়ে কয়েক হাজার নারী-পুরুষ ও শিশু ঘোড় দৌড় দেখতে আসে।

প্রতিযোগিতায় গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার সওয়ারী রাব্বি মিয়া (১২) প্রথম স্থান অধিকার করে। প্রথম পুরস্কার হিসেবে তাকে একটি রঙ্গিন টেলিভিশন দেওয়া হয়। অন্য সওয়ারীদেরও সাত্বনা পুরস্কার দেওয়া হয়েছে।

ঘোড় দৌড় দেখতে আসা দর্শক প্রশান্ত কুমার মিশ্র ও লুৎফর রহমান বলেন, প্রতি বৎসর এখানে ঘোড় দৌড়ের আয়োজন করা হয়। প্রতিযোগিতাটি উপভোগ করার জন্য প্রতি বছর আমরা আসি। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড় দৌড় খেলা দেখতে ভালো লাগে।

প্রথম স্থান অধিকারী সওয়ারী রাব্বি মিয়া বলেন, আমার বাপ-দাদারাও সওয়ারী ছিল। তাদের কাছ থেকে আমি শিখেছি। আমি দেশের বিভিন্ন স্থানে গিয়ে ঘোড় দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করি। এটা আমার নেশায় পরিণত হয়েছে।

আয়োজক কমিটির আহ্বায়ক ও কৈকুড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম লেবু মÐল বলেন, দেবী চৌধুরাণীর স্মরণে তার নিজ গ্রাম মকছুদ খাঁয় প্রতি বছর ঘোড় দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়। এবারও একইভাবে ঘোড় দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার