রংপুরে দিনের বেলায় মানুষের ব্যস্ততা বাড়লেও সন্ধ্যার পর সুনসান নীরবতা

news-image

রংপুর ব্যুরো : রংপুর নগরীতে কঠোর লকডাউনে দিনের বেলায় মানুষের ব্যস্ততা বাড়লেও সন্ধ্যার পর সুনসান নীরবতা বিরাজ করে। আগের চেয়ে মানুষজনের চলাচল বেড়েছে। দোকানপাটেও এক সাটার খুলে ব্যবসা চলছে। সড়কে যানবাহন বাড়ছে।

লকডাউনের ষষ্ঠদিনে পুলিশ র‌্যাবের তৎপরতা অন্যান্য দিনের চেয়ে বেশি লক্ষ্য করা গেছে। নানা অজুহাতে মানুষ বাড়ি থেকে বের হচ্ছেন। প্রতিদিন জরিমানা করেও মানুষকে দিনের বেলা ঘরবন্দি রাখা যাচ্ছে না।এদিকে, দিনের বেলা সড়কে মানুষজনের ব্যস্ততা দেখা গেলেও সন্ধ্যা নামলে চলাচল কমে যায়। রাত ৯টা বাজতেই অনেকস্থানে সুনসান নীরবতা বিরাজ করতে দেখা গেছে। পাড়া মহল্লার মোড়ে ছোটখাট আড্ডা থাকলেও প্রধান সড়কসহ অন্যান্য সড়কে লোকজনের চলাচল শূন্যের কোঠায় নেমে আসে রাত যত বেশি হয়।

রংপুর মেট্রোপলিটন এলাকায় সরকার ঘোষিত বিধি-নিষেধ বাস্তবায়নে রংপুর মেট্রোপলিটন পুলিশের ৬ থানা, ট্রাফিক বিভাগ ও ডিবি’র মোট ২৫টি টহল টিম এবং ২০টি চেকপোস্ট বিধি-বহির্ভূতভাবে বিভিন্ন যানবাহনের চলাচল নিয়ন্ত্রণের লক্ষ্যে নগরীর গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার, সড়ক ও স্থানে নিরবচ্ছিন্নভাবে কাজ করছে। করোনা সংক্রমণ প্রতিরোধে রংপুর মহানগর এলাকায় যানবাহনের অযাচিত ও অপ্রয়োজনীয় চলাচল নিয়ন্ত্রণে বিধি-বহির্ভূতভাবে চলাচলরত বিভিন্ন যানবাহনের বিরুদ্ধে সড়ক পরিবহন আইনে মঙ্গলবার রাত পর্যন্ত মোট ১৩৪টি মামলা দায়ের করেছে। আটক করা হয়েছে ২০টি যানবাহন। আর ৪ লাখ ২৮ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।

এছাড়াও মেট্রোপলিটন পুলিশের ৬ থানা, ট্রাফিক ও ডিবি কর্তৃকসহ জেলা প্রশাসন, সেনাবাহিনীর টহল দল, র‌্যাব টহল দল এবং বিজিবি টহল দল যৌথভাবে রংপুর মেট্রোপলিটন এলাকায় লকডাউনের বিধি-নিষেধ বাস্তবায়নে ২৪টি মোবাইল কোর্ট পরিচালনা করে। এতে মোট ১৩ হাজার ৭৫০ টাকা টাকা জরিমানা করা হয়।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার