রংপুরে ত্রিভূজ প্রেমের বলি দুই খালাতো বোন

news-image

রংপুর ব্যুরো : রংপুর নগরীর ৩১ নম্বর ওয়ার্ডের শেখপাড়ায় ত্রিভূজ প্রেমের বলি দুই বোনের মৃত্যুর তিন বছর পর প্রকৃত ঘটনা উদঘাটন করেছে রংপুর পিবিআই (পুলিশ ইনভেস্টিগেশন আব ব্যুরো)। মৃত্যুর আগে দুই বোনই ধর্ষণের শিকার হয়েছিল ময়না তদন্ত রিপোর্টে তার প্রমান মিলেছে।

ওই ঘটনায় জড়িত মূলহোতা প্রতিবেশি মেরাজুল ইসলাম (২২) পুলিশের গ্রেফতার এড়াতে ২৪ ফেব্রুয়ারি গত বুধবার আদালতে হাজির হলে পিবিআই পুলিশ তাকে গ্রেফতার দেখিয়ে রিমান্ডে নেয়।পুলিশের রিমান্ডে মেরাজুল ইসলাম ২৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে ১৬৪ ধারায় জবানবন্দিতে প্রকৃত ঘটনা স্বীকার করেছে। এ তথ্য নিশ্চিত করেছে পিবিআই রংপুর পুলিশ সুপার এবিএম জাকির হোসেন।

পুলিশ সূত্র জানায়, মৃত সাদিয়া আকতার অন্নি (১৫) ও লুৎফন নাহার লাতুল (১৪) সর্ম্পকে আপন খালাতো বোন। তারা নগরীর ৩১ নম্বর শেখপাড়ায় বাবা-মায়ের সাথে বসবাস করতেন। এর মধ্যে অন্নি নাজিরদিঘর উচ্চ বিদ্যালয় ও লাতুল দর্শনা মোড় বসিরন নেছা স্কুল এন্ড কলেজে নবম শ্রেনিতে পড়ত। ২০১৮ সালে প্রতিবেশি আনছার আলীর ছেলে রংপুর মডেল কলেজের অর্নাসের ছাত্র মেরাজুল ইসলাম প্রতারনার মাধ্যমে দুই বোনের সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। তাদের দু’জনকেই সে নিয়মিত ধর্ষন করত। ঘটনার দিন ১২ ফেব্রুয়ারি ২০১৮ সালে সে দুই বোনকে একই দিনে ধর্ষণ করে। এ ঘটনা দুই বোনেই পরস্পর দেখে ফেলে এবং বিষয়টি তাদের মাঝে জানাজানি হয়। ঘটনার পরেই তারা দুই বোনেই বাড়ির পাশে নানা বাড়িতে গিয়ে বিষপানে আত্মহননের পথ বেছে নেয়। তাদের গুরুতর অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। পরে ময়না তদন্তে দুই বোনের শরীরে ধর্ষণের আলামত পাওয়া যায়। মৃত্যুর আগে তারা ধর্ষণের শিকার হয়েছিল বলে ওই রিপোর্টে উল্লেখ রয়েছে। এ ঘটনা থানা পুলিশ তদন্ত করে কোন ঘটনা উদ্ধার করতে ব্যর্থ হলে পরে দুই বছর ৬ মাস পর পিবিআই মামলাটি তদন্ত শুরু করে।

অবশেষে পুলিশের চোখ এড়াতে গত বুধবার মেরাজুল রংপুর চীফ জুডিশিয়াল ম্যাচিজষ্ট্রেট আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে এ সময় পিবিআই পুলিশ আদালত থেকে তাঁকে রিমান্ডে নেয়। রিমান্ডে সে পিবিআই পুলিশের কাছে ঘটনা স্বীকার করে। তাতে সে জানায় প্রাতারনা করে দুই বোনের সাথে প্রেমের সম্পর্ক গড়ে তাদের দু’জনকেই নিযমিত ধর্ষণ করত। এটি জানাজানি হলে তারা আত্মহনন করে।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার