রংপুরে ডেঙ্গু জ্বরে মারা গেছে দুই শিশু

news-image

রংপুর ব্যুরো : রংপুরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দুই দিনে মারা গেছে দুই শিশু। গতকাল মঙ্গলবার সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিন বছরের ওই শিশুর মৃত্যু হয়েছে। গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার নাকাইহাট গ্রামের আশরাফুল ইসলামের মেয়ে।

বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ডেঙ্গু বিশেষজ্ঞ চিকিৎসক দলের মুখপাত্র ডা. সাইদুজ্জামান। তিনি জানান, রিয়ানা আকতার আগে থেকেই নিউমোনিয়ায় ভুগছিল। গত ৩ আগস্ট ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ঢাকা থেকে রিয়ানাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তিনদিন চিকিৎসাধীন থেকে আজ মঙ্গলবার সকালে সে মারা যায়। এটি রমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগীর প্রথম মৃত্যু।

অন্যদিকে সোমবার বিকেলে রংপুরের মিঠাপুকুর রংপুরের মিঠাপুকুরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে তিশা মণি নামে এক শিশু মারা গেছে। সে উপজেলার কৃষ্ণপুর তেঁতুলবাড়ি গ্রামের তাহারুল ইসলামের মেয়ে। বিষয়টি নিশ্চিত করে গোপালপুর ইউপি চেয়ারম্যান আমিরল পাইকাড় দীলিপ জানান, গত ২ আগস্ট ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয় তিশা। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পর পরীক্ষা-নিরীক্ষা করে চিকিৎসা নিয়ে বাড়ি নিয়ে যান তার স্বজনরা। গতকাল রোববার বিকেলে বাড়িতেই তিশা মারা যায়।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার