রংপুরে টি-টুয়েন্টি নারী ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

news-image

রংপুর প্রতিনিধি : রংপুরে প্রথমবারের মতো টি-টুয়েন্টি মহিলা ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। মহিলা ড্রিমার ক্রিকেট একাডেমির উদ্যোগে ও মহিলা ক্রিকেটার আরিফা জাহান বিথীর ব্যবস্থাপনায় ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। গতকাল বুধবার রংপুর ক্রিকেট গার্ডেনে আয়োজিত টুর্ণামেন্টের ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছেন বেগম রোকেয়া দল এবং রানার্সআপ সুফিয়া কামাল দল।

টুর্ণামেন্টে নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী, বেগম রোকেয়া, প্রীতিলতা ওয়াদ্দেদার, নুরজাহান বেগম, জাহানারা ইমাম ও সুফিয়া কামালসহ মোট ৬টি দল অংশগ্রহণ নেন। এসব দলে অধিনায়কত্ব করেন জাতীয় মহিলা ক্রিকেট দলের ৬ খেলোয়াড়। খেলা শেষে টুর্ণামেন্টের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে ট্রফি তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি রংপুর সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র মাহমুদুর রহমান টিটু।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কাউন্সিলর মাহবুবার রহমান মঞ্জু, ক্রিকেটার আরিফা জাহান বিথী প্রমুখ। অনুষ্ঠানে উপস্থাপনা করেন আজহারুল ইসলাম দুলাল।

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী