রংপুরে জাতীয় স্কুল -মাদ্রাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতা শুরু

news-image

রংপুর ব্যুরো : রংপুরে উপ-আঞ্চলিক পর্যায়ের ৪৯ তম জাতীয় স্কুল – মাদ্রাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতা শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে রংপুর জিলা স্কুল মাঠে রংপুরের বিভাগীয় কমিশনার কেএম তারিকুল ইসলাম প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করেন। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা রংপুর অঞ্চলের উপপরিচালক মোঃ খতারুজ্জামানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ আসিব আহসান।

রংপুর উপ-আঞ্চলিক স্কুল-মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি আয়োজিত এই ক্রীড়া প্রতিযোগীতায় রংপুর বিভাগের ৮ জেলার বিজয়ীরা অংশ নিচ্ছে । আজ শুক্রবার সকালে ব্যাডমিন্টন এককে ও দ্বৈত, টেবিল টেনিস একক ও দ্বৈত, ভলিবল ছাত্র ও ছাত্রী হকি,ক্রিকেট ছাত্র ও ছাত্রী, বাস্কেটবলে ছাত্র ও ছাত্রী গ্রুপের ফাইনাল খেলা এবং আগামীকাল শনিবার এ্যথলেটিকস প্রতিযোগিতার মধ্যদিয়ে উপ-আঞ্চলিক পর্যায়ের ৪৯ তম জাতীয় স্কুল , মাদ্রাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতা শেষ হবে ।

স্কুল , মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান দলীয় ভিত্তিতে জেলা পর্যায়ে বিজয়ীরা উপ-আঞ্চলিক পর্যায়ের পর্যায়ের এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার