রংপুরে ঘাঘট নদীতে মিললো নবজাতকের ব্যাগ বন্দি লাশ

news-image

রংপুর ব্যুরো : রংপুরের ভুরারঘাট বাজারে ঘাঘট নদী থেকে একটি ব্যাগ বন্দি নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রংপুর সদর কোতয়ালী থানা পুলিশের ওসি সাজেদুল ইসলাম বিষটি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, আজ শনিবার দুপুরে ভুরারঘাট বাজার গ্রামের ঘাঘট নদীর ব্রিজের নিচে একটি ব্যাগ পড়ে থাকতে দেখেন। পরে তারা তা খুলে একটি নবজাতকের লাশ দেখতে পান। পুলিশকে সংবাদ দিলে পুলিশ এসে নবজাতকের লাশটি উদ্ধার করে।

এব্যাপারে রংপুর সদর কোতয়ালী থানা পুলিশের ওসি সাজেদুল ইসলাম জানান, স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে নবজাতকের লাশটি ব্রিজের নিচ থেকে উদ্ধার করি। অনুমান করা হচ্ছে মৃত নবজাতকের বয়স ৭ থেকে ৮ মাস হবে। কে বা কাহারা এখানে ফেলে গেছে এই বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি। লাশটি উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার