রংপুরে অবৈধ খাদ্য কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৩০ হাজার টাকা জরিমানা

news-image

রংপুর ব্যুরো : রংপুরের কাউনিয়া উপজেলার শহীদবাগ এলাকায় মিফতাউল ফুড প্রোডাক্ট নামে একটি অননুমোদিত শিশু খাদ্য কারখানায় কাউনিয়া উপজেলা নির্বাহি কর্মকর্তা তাহমিনা তারিমের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে বিপুল পরিমান বিভিন্ন ফ্লেভারেনর চিপস, লীচুসহ বিভিন্ন শিশু খাদ্য জব্দ করে। কারখনা কতৃপক্ষ কোন বৈধ অনুমতি দেখাতে না পারায় সবগুলো মালামাল পুড়িয়ে ধংস করা হয়। সেই সাথে ৩০ হাজার টাকা জরিমানা এবং কারখানাটি সীলগালা করে বন্ধ করে দেয়া হয়।

কাউনিয়া থানার ওসি মাসুমুর রহমান জানান, গোপন সূত্রে খবর পেয়ে উপজেলা নির্বাহি কর্মকর্তার নেতৃত্বে কাউনিয়া থানা পুলিশ যৌথ ভাবে শহীদ বাগ এলাকায় ভ্রাম্যমান আদালত মিফতাউল ফুড প্রোডাক্ট কারখানায় অভিযান চালিয়ে বিভিন্ন ফ্লেভারের চিপস ও লীচু সহ শিশু খাদ্য তৈরী করে প্যাকেজজাত করা অবস্থায় দেখতে পেয়ে কারখানার মালিক মফিজুল ইসলামের কাছে বিএসটিআইয়ের প্রয়োজনীয় অনুমতি সহ কাগজ পত্র দেখতে চাইলে মালিক কোন কাগজ দেখাতে পারেনি।

ফলে শিশু খাদ্য গুলো খাবার অনুপযোগী ও স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক বিবেচনায় সব মালামাল আগুন ধরিয়ে দিয়ে ধংস করা হয়। সেই সাথে ভ্রাম্যমান আদালত কারখানার মালিককে ৩০ হাজার টাকা জরিমানা এবং কারখানাটি সীল গালা করে বন্ধ করে দেয়।

পুলিশ জানায়, মিফতাহুল ফুড প্রোডাক্ট¦রে মালিক মফিজুল ইসলামের বাড়ি কাউনিয়া উপজেলার নিজপাড়া গ্রামে তার বাবার নাম আব্দুল ওহাব। সে বিএসটিআইয়ের অনুম্দোন ছাড়াই রাজশাহীর ঠিকানা ব্যবহার করে রংপুরে অবৈধ ভাবে শিশূ খাদ্য তৈরী করে বাজার জাত করে আসছিলো।

এবিষয়ে কাউনিয়া উপজেলা নির্বাহি কর্মকর্তা তাহমিনা তারিম বলেন, অনুমতি ছাড়া শিশু খাদ্য উৎপাদনের অপরাধে সাময়িক জরিমানা ও বেশ কিছু মালামাল জব্দ করা হয়েছে আর সেই সাথে কারখানার মালিক মফিজুল ইসলামকে সাত দিনের সময় দেয়া হয়েছে। এর মধ্যে সম্পন্ন কাগজপত্র দেখাতে না পারলে তার নামে ভোক্তাধিকার আইনে মামলা দায়ের করা হবে।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান