রংপুরের যুবকের লাশ উদ্ধার

news-image

রংপুর ব্যুরো : রংপুরের মিঠাপুকুরের মাহিয়াপাড়া থেকে আজ শুক্রবার সকালে ইমরান হোসেন (২৩) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ জাফর আলী বিশ্বাস জানান, শুক্রবার সকালে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের শেষ সিমান্ত মাহিয়াপাড়ায় নিজ শয়ন ঘর থেকে গলায় রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় ইমরান হোসেনের লাশ উদ্ধার করা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ওসি আরও জানান, তদন্ত রিপোর্টের পরই বোঝা যাবে কিভাবে সে মারা গেলো। তার পিতা আবু তালেব মিয়া থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। তাতে বলা হয়েছে ইমরান নেশায় আসক্ত ছিল। সিএনজি চালাতো। ওই অভিযোগের প্রেক্ষিতে একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার