রংপুরের মিঠাপুকুরে একসাথে ৩ পুত্র সন্তানের জন্ম

news-image

হারুন উর রশিদ সোহেল,রংপুর : রংপুরের মিঠাপুকুর উপজেলায় একসাথে তিন পুত্র সন্তানের জন্ম দিয়েছেন সোহানা পারভিন নামে এক গৃহবধূ। বৃহস্পতিবার দুপুরে রংপুরের একটি বেসরকারি হাসপাতালে সিজারের মাধ্যমে ৩টি পুত্র সন্তানের জন্ম দেন ওই গৃহবধু।

জানা যায়, গৃহবধূ সোহানা পারভীনের বাড়ি রংপুরের মিঠাপুকুর উপজেলার বৈরাতিহাট পিয়ার এলাকায়। তিনি ওই এলাকার বাসিন্দা মো. বাদল মিয়ার স্ত্রী। তাদের ঘরে ১২ বছরের একটি ছেলে ও ৬ বছরের একটি মেয়ে রয়েছে। এর মধ্যে স্ত্রী সোহানা পারভিন আবারও সন্তানসম্ভবা হন। আল্টাসনোগ্রামসহ বিভিন্ন পরীক্ষার পর জানতে পারেন তার স্ত্রীর গর্ভে ৩টি পুত্র সন্তান রয়েছে।
স্থানীয় এক গাইনি বিশেষজ্ঞের পরামর্শ মতো স্ত্রীকে চিকিৎসা দিতে থাকেন। অবশেষে বৃহস্পতিবার দুপুরে হাসপাতালে সিজারের মাধ্যমে সোহানা পারভিন ৩টি পুত্র সন্তানের জন্ম দেন।

হাসপাতালের চিকিৎসক ড. তুলি বলেছেন, সন্তান ৩টি অপূর্ণ বয়সেই সিজারের মাধ্যমে জন্ম দেওয়া হয়েছে। এজন্য তাদের অবস্থা ৭২ ঘণ্টা না গেলে বোঝা যাবে না। নবজাতকদের আশঙ্কামুক্ত বলা যাবে না। জরুরি ভিত্তিতে শিশুদের শিশু ওয়ার্ডে নেওয়া উচিত।

গৃহবধুর স্বামী বাদল মিয়া বলেন, আমি বিএ পাশ করার পরে একটি ওষুধ কোম্পানিতে রিপ্রেজেন্টিভের চাকরি করতাম। এখন একটি ওষুধের দোকানে কর্মচারী হিসেবে কাজ করছি। যা বেতন পাই তা দিয়ে খুব কষ্টে সংসার চালাচ্ছি। তিনি সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করে ওষুধের রিপ্রেজেন্টিভের একটি চাকরির আকুতি জানান।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান