রংপুরের নাজিরদিঘর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাদল স্বরণে সভা ও দোয়া মাহফিল

news-image

রংপুর ব্যুরো : রংপুর নগরীর ৩১নং ওয়ার্ডের নাজিরদিঘর উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক সদ্য প্রয়াত এমদাদুল হক বাদল স্বরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল গতকাল বৃহস্পতিবার বিদ্যালয় হলরুমে অনুষ্ঠিত হয়েছে।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও সাবেক কাউন্সিলর আকতারুজ্জামান ভুট্টুর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন রংপুর জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড.ছাফিয়া খানম, নাজিরদিঘর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আলমগীর হোসেনের সঞ্চলনায় বক্তব্য রাখেন ৩১নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি জামাল উদ্দিন, ৩২নং ওয়ার্ড আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবু সুফিয়ান মুকুল, বিদ্যালয়ের সহকারী শিক্ষক আশরাফুল আলম মিঠু, রংপুর রিপোর্টার্স ক্লাবের সাহিত্য-সাংস্কৃতিক সম্পাদক হারুন উর রশিদ সোহেল প্রমুখ। সরণসভায় শিক্ষক-শিক্ষার্থী, আওয়ামীলীগের নেতৃবৃন্দ,স্থানীয় সুধিজনরা উপস্থিত ছিলেন।

বক্তারা সদ্য প্রয়াত এমদাদুল হক বাদলের রুহের মাগফেরাত কামনা করে তাঁর কর্মময় জীবনের উপর আলোচনা করেন। সেই সাথে তার রেখে যাওয়া অসমাপ্ত কাজ ও স্বপ্ন পুরণে সকলের সহযোগিতা কামনা করা হয়। পরিশেষে তাঁর রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার