যৌতুক না পেয়ে স্ত্রীকে লাথি মেরে সন্তান নষ্ট, অতঃপর…

news-image

অনলাইন ডেস্ক : যৌতুকের টাকা না পেয়ে স্ত্রীর পেটে লাথি মেরে চারমাসের সন্তান হত্যার অভিযোগে স্বামী শিবলুকে (২২) গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১০ জুলাই) নওগাঁর রানীনগর থানা পুলিশ আদালতে করা অভিযোগ এজহার হিসেবে গ্রহণ করে। পরে আজ বিকেলে শিবলুকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

এর আগে গত ৩০ মে উপজেলার পশ্চিম বালুভরা গ্রামে এ ঘটনা ঘটে। পরে ২৬ জুন গৃহবধূ সাথী আক্তার (২০) বাদী হয়ে নওগাঁ আদালতে নারী ও শিশু নির্যাতন আইনে স্বামী, শ্বশুর, শাশুড়ি ও ভাসুরসহ ছয়জনের বিরুদ্ধে অভিযোগ করেন। ভুক্তভোগী সাথী বগুড়ার আদমদীঘির অন্তাহার গ্রামের শাহিন মন্ডলের মেয়ে।

মামলা সূত্রে জানা যায়, রানীনগরের পশ্চিম বালুভরা গ্রামের শাকবর রহমানের ছেলে শিবলুর সঙ্গে গত বছরের ২০ মার্চ সাথীর বিয়ে হয়। বিয়েতে যৌতুক হিসেবে দেড় লাখ টাকা ও বেশকিছু আসবাবপত্র দেয়া হয়।
এর কিছুদিন পর থেকেই ব্যবসার জন্য শিবলু তার সাথীকে বাবার বাড়ি থেকে দুই লাখ টাকা যৌতুক নিয়ে আসার জন্য চাপ দেন। টাকা দিতে না পারায় নানাভাবে সাথীর ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চলতে থাকে। এরইমধ্যে এ ঘটনা নিয়ে বেশ কয়েকবার স্থানীয়ভাবে সমাধানও করে দুই পরিবার।

এরপর গত ৩০ মে শিবলু তার বাবা, মা ও বড়ভাইসহ আত্মীয়দের কথায় সাথীকে মারধর করেন। একপর্যায়ে পেটে লাথি মারলে তার রক্তক্ষরণ শুরু হয়। ওই দিনই খবর পেয়ে সাথীর পরিবারের লোকজন তাকে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করে।

এরপর আল্ট্রাসনোগ্রাফি করে দেখা যায়, আঘাতে সাথীর পেটে থাকা চার মাসের সন্তান মারা গেছে। বিষয়গুলো নিয়ে স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করা হয়। অবশেষে সাথী নিজেই বাদী হয়ে ২৬ জুন নওগাঁ আদালতে অভিযোগ করেন।

ভুক্তভোগীর বাবা শাহিন মণ্ডল বলেন, ‘যৌতুকের দাবিতে আমার মেয়ের ওপর তারা বার বার নির্যাতন চালাতেন। আমার সাধ্যমতো জামাইকে কয়েকবার সহযোগিতা করেছি। এরপরও বন্ধ হয়নি যৌতুক দাবি। একপর্যায়ে মেয়ের লাথি মেরে পেটে থাকা সন্তান নষ্ট করে ফেলে। জামাইসহ তার পরিবারের অভিযুক্তদের কঠিন শাস্তির দাবি করছি। সেখানে আমার মেয়ে নিরাপদ নয়।’

ভুক্তভোগী সাথী বলেন, ‘যৌতুকের দাবিতে নানাসময় আমাকে নির্যাতন করা হতো। পেটের সন্তান পৃথিবীর আলো দেখার আগেই বিদায় নিয়েছে। একজন মা হিসেবে আমি কতটা আঘাত পেয়েছি- তা বুঝাতো পারবো না। তাদের কঠিন বিচার দাবি করছি।’

রানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন আকন্দ বলেন, এ ঘটনার মূল আসামি শিবলুকে শনিবার রাতে গ্রেফতার করা হয়েছে। রবিবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। তবে অন্য আসামিরা পলাতক রয়েছেন। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার