যে ৩টি “ভুল”করবেন না জীবনসঙ্গী পছন্দে

news-image

লাইফস্টাইল ডেস্ক : প্রেম করতে ভালোবাসার মানুষ খুঁজুন কিংবা বিয়ের জন্য জীবনসঙ্গী যাই খুঁজে থাকুন না কেন আমাদের অনেকেরই খোঁজার মধ্যেই রয়েছে অনেক বড় ভুল। আর এই ভুলগুলোর কারণেই বর্তমানের সম্পর্কগুলো খুবই ঠুনকো কাঁচের মতো ভেঙে যেতে দেখা যায়।

যদি সত্যিই চিরজীবন একজনের সাথে কাটিয়ে দেয়ার মতো জীবনসঙ্গী খুঁজে পেতে চান তাহলে সঙ্গী পছন্দে যে ভুলগুলো বর্তমানে করছেন আপনি তা আর একেবারেই করবেন না। কারণ এই ভুলগুলোর কারণেই সম্পর্ক মজবুত হতে পারে না, অল্পতেই ভেঙে যায় এতো সাধের তিল তিল করে গড়ে তোলা মহামূল্যবান সম্পর্কটি।

১) ব্যক্তিত্বের চাইতে সৌন্দর্যকে বেশী গুরুত্ব দিচ্ছেন

স্বীকার করুন আর নাই করুন না কেন প্রায় সকলেই একই নীতিতে বিশ্বাসী, ‘প্রথমে দর্শনদারী তারপর গুণ বিচারী’।

কিন্তু জীবনসঙ্গী নির্বাচনে বিষয়টি উলটো হওয়াটাই বাঞ্ছনীয়। সৌন্দর্য কতদিনের বলুন? যৌবন চলে গেলেই সৌন্দর্যে ভাটা পড়ে আসতে থাকে। কিন্তু যেটি থাকে তা হচ্ছে ভেতরের সৌন্দর্য, মানুষটির আসল সৌন্দর্য হচ্ছে তার ব্যক্তিত্বে। মানুষটি কেমন ব্যক্তিত্বের তা না দেখে শুধু সৌন্দর্যের বিচারে কাওকে নির্বাচন করা বোকামি বাদে কিছুই নয়।

২) পারিবারিক ইতিহাস একেবারেই জানতে চান না

অনেকেই ভাবেন ‘আমি তো সম্পর্ক করতে যাচ্ছি মানুষটির সাথে তার পরিবারের সাথে নয় বা পরিবারের ইতিহাস দিয়ে কি করবো’। কিন্তু সত্যি বলতে কি জানেন, রক্ত বলেও একটি কথা রয়েছে। খুব বেশী ব্যতিক্রম না হলে মানুষ তার পরিবারের ইতিহাসের পুনরাবৃত্তি ঘটায় না। পরিবার পরিজন এবং পারিবারিক ইতিহাস থেকেই উঠে আসে মানুষটির আসল পরিচয়। তাই জীবনসঙ্গী নির্বাচনে পারিবারিক ইতিহাস না জানার মতো ভুল করতে যাবেন না।

৩) সঙ্গীর মধ্যে আপনি কি চান তা নিজেই জানেন না

জীবনসঙ্গী খোঁজা শুরু করার আগে নিজেকে প্রশ্ন করে জেনে নেয়া উচিত আপনি আসলে নিজের সঙ্গীর মধ্যে কি কি চান। আপনি যদি নিজেই না জানেন আপনার সঙ্গীর মধ্যে কি থাকা প্রয়োজন তাহলে সঙ্গী খোঁজার আসলেই কোনো অর্থ নেই। এবং এভাবে যদি আপনি কোনো সঙ্গী খুঁজেও থাকেন তাহলে অনেক বড় ভুল করছেন। কারণ মানুষের চাহিদা দিন দিন পরিবর্তন হয়। যদি আপনার চাহিদা নির্দিষ্ট না থাকে তাহলে দু দিন পর আপনার মনে হবে এমন তো আপনি চান না। আর তখনই সমস্যার সূচনা ঘটে। তাই আগে নিজের মন স্থির করে নিন সঙ্গীর ব্যাপারে তারপরই সঙ্গী খুঁজুন।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার