যে রোগ থাকলে কামরাঙ্গা খাবেন না

news-image

স্বাস্থ্য ডেস্ক : কামরাঙ্গা ফলের উৎপত্তি শ্রীলঙ্কায় হলেও অনেকেই ধারণা করেন এটি আমাদের দেশি ফল। এই ধারণা সত্যি নয় তবে বাংলাদেশে এই গাছ দেখা যায়। এতে ভিটামিন সি থাকে যা সর্দি ঠাণ্ডার সময় আরাম দেয়। কিন্তু কিছু রোগ থাকলে কামরাঙ্গা একেবারেই খাওয়া যাবে না।

এই ফলটিতে আছে এমন একটি উপাদান যা আমাদের মস্তিষ্কের জন্য বিষ। তবে ভয়ের কিছু নেই কারণ সেই বিষ আমাদের কিডনি ছেঁকে শরীর থেকে বের করে দেয়।

কিন্তু যাদের কিডনির সমস্যা রয়েছে বা যাদের কিডনি দুর্বল, তাদের শরীর থেকে এই বিষ ঠিক মতো বের হতে পারে না। এর ফলে ধীরে ধীরে ওই বিষ রক্তে মিশে যাতে শুরু করে। আর পরে তা রক্তের মাধ্যমে মস্তিষ্কে প্রবেশ করে।

বিজ্ঞানীরা কামরাঙ্গার এই ক্ষতিকর উপাদানটির নাম দিয়েছেন ক্যারামবক্সিন। সম্প্রতি ব্রাজিলের সাও পাওলো বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষার পর নিশ্চিত হয়েছেন, কিডনির সমস্যা থাকলে কামরাঙ্গার মধ্যে থাকা ক্ষতিকর উপাদান ক্যারামবক্সিন-এর প্রভাবে মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে।
এই সমস্যার লক্ষণগুলো হলো
১। ক্রমাগত হেঁচকি ওঠা।
২। শরীর দুর্বল হয়ে যাওয়া।
৩। মাথা ঘোরানো।
৪। বমি বমি ভাব।
৫। মাথা কাজ না করা।
৬। শরীরে মৃগী রোগীর মতো কাঁপুনি বা খিঁচুনি শুরু হওয়া।
৭। কোমায় চলে যাওয়া ও শেষ পর্যন্ত মৃত্যু।

তাই কিডনির সমস্যা থাকলে কামরাঙ্গা খাবেন না। আর কামরাঙ্গা খাওয়ার পর এই লক্ষণগুলি দেখা গেলে দ্রুত চিকিৎসকের কাছে যান।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার