যে মাইলফলক ছুঁয়ে সাজঘরে মাহমুদউল্লাহ

news-image

স্পোর্টস ডেস্ক : নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে মাত্র এক রান করার মধ্য দিয়ে বাংলাদেশের চতুর্থ ব্যাটসম্যান হিসেবে ওয়ানডেতে ৫ হাজার রানের মাইলফলক ছুঁলেন মাহমুদউল্লাহ রিয়াদ।

রিয়াদের আগে ওয়ানডেতে ৫ হাজারী ক্লাবের সদস্য হন দেশ সেরা ওপেনার তামিম ইকবাল, সাবেক অধিনায়ক ও বর্তমান অভিজ্ঞ ব্যাটসম্যান মুশফিকুর রহিম ও বর্তমান অধিনায়ক সাকিব আল হাসান।

মঙ্গলবার মাঠে নামার আগেই হাতছানি দিচ্ছিল মাইলফলকটা। নামের পাশে ছিল ৪৯৯৯ রান। অর্থাৎ ১ রান করতে পারলেই ওয়ানডের ৫ হাজারি ক্লাবে ঢুকে পড়বেন মাহমুদউল্লাহ রিয়াদ।

নিউজিল্যান্ডের তারকা পেসার লুকি ফার্গুসনকে কভারে ঠেলে দিয়ে সিঙ্গেলস রান নেওয়ার মধ্য দিয়ে মাইলফলক ছুঁয়ে ফেললেন মাহমুদউল্লাহ।

দেশের একমাত্র ব্যাটসম্যান হিসেবে ওয়ানডেতে ৮ হাজারি ক্লাবের সদস্য হন তামিম ইকবাল। সাকিব ও মুশফিক নাম লিখিয়েছেন ৭ হাজারি ক্লাবে।

ওয়ানডেতে ৫ হাজার রান করতে বাংলাদেশিদের মধ্যে সবচেয়ে কম ইনিংস লেগেছে তামিমের। ১৫৮ ইনিংসে এই মাইলফলক ছুঁয়েছিলেন বাঁহাতি এই ওপেনার।

সাকিবের লেগেছিল ১৬৮ ইনিংস, মুশফিক ১৭৬ আর মাহমুদউল্লাহর লেগেছে ১৯২ ইনিংস।

মঙ্গলবার মিরপুরে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের শেষ খেলায় সিরিজ হার এড়াতে নেমে ২৭ বলে দুই বাউন্ডারিতে ২১ রান ফেরেন রিয়াদ। তার বিদায়ে ১৩৭ রানে পঞ্চম উইকেট হারায় বাংলাদেশ।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান