যে বৈশিষ্ট্য দেখলেই বোঝা যাবে কোনদিকে যাবে আপনার সম্পর্ক

23309-boroঅনলাইন ডেস্ক : সম্পর্ক সঠিক পথে যাচ্ছে নাকি ভুল দিকে যাচ্ছে তা নির্ণয় করতে কয়েকটি বিষয় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এসব বিষয় সঠিকভাবে অনুধাবন করতে পারলে সম্পর্ক সম্পর্কে সঠিকভাবে বিশ্লেষণ করা সম্ভব হবে। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে ইনডিপেনডেন্ট।

সম্পর্ক বিষয়ে সাম্প্রতিক একটি গবেষণায় বিষয়টি জানা গেছে। এ গবেষণাটির নেতৃত্ব দিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব টেনেসির মনোবিদরা। তারা জানিয়েছেন, কয়েকটি নির্দিষ্ট বৈশিষ্ট্য দেখলেই বোঝা যাবে সঙ্গীর সঙ্গে আপনার সম্পর্ক সন্তুষ্ট থাকবে নাকি তা ভিন্ন কোনো পথে চলে যাবে।

যে বিষয়গুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ- এ ক্ষেত্রে গবেষকরা বলছেন, যারা সম্পর্ক নিয়ে অত্যন্ত সংবেদনশীল তাদের সম্পর্কও ঝুঁকিপূর্ণ। এ ছাড়া আরেকটি বিষয় হলো নিজেকে আলাদা করে নেওয়া। যাদের মাঝে এ প্রবণতা রয়েছে তাদের সম্পর্কও অন্যদের তুলনায় ভঙ্গুর।

এ বিষয়টি অনুসন্ধানের জন্য গবেষকরা মোট ২১৭ জন আন্ডাগ্র্যাজুয়েটকে অন্তর্ভুক্ত করা হয়। তারা তাদের সম্পর্ক বিষয়ে অনুভূতি প্রকাশ করেন গবেষকদের কাছে। এ গবেষণার ফলাফল প্রকাশিত হয়েছে সাইকোলজি টুডেতে।

গবেষকরা জানান, যারা সঙ্গীর কাছ থেকে প্রত্যাখ্যাত হওয়ার বিষয়টিতে অত্যন্ত সংবেদনশীল, তারা সম্পর্কের ক্ষেত্রে বেশিমাত্রায় ঝুঁকিতে থাকেন। এ ছাড়া আবেগগতভাবে বিচ্ছিন্নতাও অত্যন্ত ঝুঁকিপূর্ণ বলে তারা মনে করেন।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার