যে ফলে প্রোটিন পাওয়া যাবে

news-image

শরীর সুস্থ রাখতে অপরিহার্য অংশ হল প্রোটিন। তবে প্রোটিন বললেই যে খাবারগুলির কথা প্রথম মাথায় আসে তা হল— মাছ, মাংস, ডিম, বিভিন্ন ধরনের ডাল। প্রতিদিনের খাদ্যতালিকায় ফল রাখেন অনেকে। কিন্তু জানেন কি, ফলেও মিলতে পারে ভরপুর প্রোটিন? তবে সব ফলে নয়। শরীরের প্রোটিনের ঘাটতি পূরণ করতে পারে রইল এমন কিছু ফলের সন্ধান যা প্রোটিন-সমৃদ্ধ।

পেয়ারা

এই ফল যেমন সুস্বাদু, তেমন উপকারীও। পেয়ারার রস বা জ্যামও বেশ জনপ্রিয়। প্রতি ১০০ গ্রাম পেয়ারায় থাকে ২.৬ গ্রাম প্রোটিন। প্রোটিন ছাড়াও পেয়ারায় রয়েছে ভিটামিন সি।

কমলালেবু

ভিটামিন সি-সমৃদ্ধ এই ফল রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ানো থেকে শুরু করে হাড়ের যত্ন কমলালেবুর জুড়ি মেলা ভার। কমলালেবুতে রয়েছে পর্যাপ্ত প্রোটিনও। ১০০ গ্রাম লেবুতে থাকে প্রায় ০.৯ গ্রাম প্রোটিন।

কলা

কলাতে থাকে প্রচুর পরিমাণে পটাশিয়াম, ফাইবার। শরীরের যত্ন নিতে কলার ভূমিকা অপরিহার্য। নানা ধরনের উপকারী পুষ্টিগুণ ছাড়াও একটি কলায় থাকে ১.১ গ্রাম প্রোটিন।

কিশমিশ

পায়েস হোক বা পোলাও কিশমিশ একটি অন্যতম উপকরণ। খেতে যেমন সুস্বাদু, স্বাস্থ্যের যত্ন নিতেও সমান ভাবে উপকারী এটি। প্রতি ১০০ গ্রাম কিশমিশে থাকে ৩ গ্রাম প্রোটিন।

খেজুর

খেজুর খেতে ভালবাসেন অনেকেই। চাটনি হোক বা আচার এক টুকরো খেজুর পড়লে স্বাদটাই যেন বদলে যায়। প্রতি ১০০ গ্রাম খেজুরে থাকে ২.৪৫ গ্রাম প্রোটিন। ফাইবারের পরিমাণও ৮ গ্রাম মতো।

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার