যে নামাজ পড়ে না তার কি হবে?

news-image

ইসলাম যে পাঁচটি বেনা বা খুঁটির ওপর প্রতিষ্ঠিত তার মধ্যে নামাজ হলো দ্বিতীয়। নামাজ মুসলিম নারী-পুরুষের জন্য ফরজ ইবাদত। মহান আল্লাহ পবিত্র কুরআনের ৮০টি স্থানে ইমানদার ব্যক্তিদের নামাজ প্রতিষ্ঠার কথা বলেছেন। তাইতো নামাজ আদায় করলে আল্লাহ খুশি হন, তাঁর নৈকট্য লাভ করা যায়।

কিন্তু যে ব্যক্তি নামাজ পড়ে না তার কি হবে? যে ব্যক্তি নামাজ পড়ে না তাকে নামাজের প্রতি উদ্বুদ্ধ করতে মুসলমান হিসেবে আপনার করনীয় কি?

এমনই একটি প্রশ্নের সুন্দর জবাব দিয়েছেন ইমাম গাজ্জালি (র:)-

একদা হুজ্জাতুল ইসলাম হজরত ইমাম গাজ্জালি রহমাতুল্লাহি আলাইহি’কে এক যুবক প্রশ্ন করলো, হে শায়খ! যে ব্যক্তি নামাজ পড়ে না তার প্রতি আমাদের করণীয় কি?

তিনি উত্তর দিলেন, নামাজ তরককারী ব্যক্তির প্রতি হুকুম হলো, তুমি তাকে তোমার সঙ্গে করে নামাজ আদায়ের জন্য মসজিদে নিয়ে যাবে।’ কাজির (শাসকের) ভূমিকায় নয় বরং আল্লাহর পথে আহ্বানকারী হিসেবে। যারা নামাজ পড়ে না; ইসলামের প্রতি আহ্বানকারীরা যদি চেষ্টা করে তবে তাকে নামাজের প্রতি উদ্বুদ্ধ করতে এবং সমাজে নামাজ প্রতিষ্ঠা করতে এর বিকল্প নেই।’

হাদিসে প্রিয় নবী (সঃ) নামাজ তরককারীর ব্যাপারে কঠোর সতর্কবার্তা প্রদান করেছেন। তিনি বলেছেন, ‘যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিল সে কুফরি করল।’

অন্য হাদিসে আছে, ‘ইসলাম ও কুফরের মধ্যে পার্থক্য নিরূপনকারী হচ্ছে নামাজ।’

সুতরাং কোনোভাবেই নামাজ ছেড়ে দেয়া উচিত নয়। কুরআনের ঘোষণা অনুযায়ী নির্ধারিত সময়ে নামাজ আদায় করা প্রত্যেক ঈমানদার মুসলমান নারী-পুরুষের জন্য আবশ্যক।

মহান আল্লাহ কুরআনে পাকে বলেন, ‘নিশ্চয় নামাজ মানুষকে সকল পাপ ও খারাপ কাজ থেকে বিরত রাখে’।

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহর প্রত্যেককে ইসলামের পথের দায়ি তথা আহ্বানকারী হিসেবে কবুল করুন। প্রত্যেককে যথাযথভাবে নামাজ আদায় করার এবং সকল পাপ ও খারাপ কাজ থেকে বেঁচে থাকার তাওফিক দান করুন। আমিন।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার