যে ড্র জয়ের সমান

news-image

স্পোর্টস ডেস্ক : শক্তিমত্তার বিচারে যোজন যোজন এগিয়ে আর্জেন্টিনা। মেসি-আগুয়েরো-হিগুয়েন-ডি মারিয়া-হাভিয়ের মাসচেরানো সবাই বিশ্বসেরাদের কাতারে। কিন্তু আইসল্যান্ডের একজন নামও হয়তো বলতে পারবেন না কেউ। দুইবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা যখন প্রথমবারের মতো বিশ্বকাপে খেলা আইসল্যান্ডের বিপক্ষে খেলবে, তখন এগিয়ে থাকবেন লিওনেল মেসিরাই এটিই স্বাভাবিক।

কিন্তু ওসব যে শুধুমাত্র পরিসংখ্যান তা প্রমাণ করলো আইসল্যান্ড। বিশ্বকাপে নিজেদের অভিষেক ম্যচে মেসিদের ১-১ গোলে রুখে দিয়েছে। আর্জেন্টিনাকে ১-১ গোলে রুখে দেওয়া এই ড্র নিশ্চিতভাবেই আইসল্যান্ডের জন্য জয়ের সমান।

মস্কোয় ‘ডি’ গ্রুপের ম্যাচে প্রথমেই এগিয়ে যায় আর্জেন্টিনা। পেনাল্টি থেকে সুযোগও পেয়েছিল ব্যবধান বাড়ানোর কিন্তু মেসি পারেননি স্পট কিক থেকে গোল দিতে। প্রথমবার খেলতে এসেই মেসিদের ভালোই পরীক্ষা নিল নবাগত দলটি। আগুয়েরোর গোলে প্রথমে এগিয়ে গিয়েও ফিনবোগাসনের গোলে সমতায় ফেরে বিশ্বকাপের ৩২টি দেশের ভেতর সবচেয়ে ক্ষুদ্রতম দেশটি। পেনাল্টি থেকে গোল করতে না পারা মেসির সেই পুরোনো রোগটার জন্যে ২ পয়েন্ট হারাতে বাধ্য করল আর্জেন্টিনাকে।

এদিকে আর্জেন্টিনা বর্তমানে ফিফা বিশ্ব র‍্যাংকিং-এ পঞ্চম স্থানে রয়েছে। দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা মোট চারবার ফিফা বিশ্বকাপে ফাইনাল খেলেছে। দলটি কোপা আমেরিকায়ও দারুণ সফল। তারা মোট চৌদ্দবার এই শিরোপা জিতেছে। জাতীয় দলগুলোর মধ্যে কেবলমাত্র আর্জেন্টিনা এবং ফ্রান্স ফিফা দ্বারা স্বীকৃত তিনটি সর্বোচ্চ শিরোপা জিতেছে। যেগুলো হল: ফিফা বিশ্বকাপ, ফিফা কনফেডারেশন্স কাপ এবং অলিম্পিক স্বর্ণপদক।

অপর দিকে ইউরোর মঞ্চে দুই বছর আগে আলো ছড়িয়েছিল আইসল্যান্ড। এবার আরও বড় মঞ্চে দেখাল নিজেদের সামর্থ্য। লিওনেল মেসি, সার্জিও আগুয়েরো, হাভিয়ের মাসচেরানো, ডি মারিয়ার মতো তারকাদের রুখে দিল পুঁচকে আইসল্যান্ড। রক্ষণের দৃঢ়তা আর গোলরক্ষকের নৈপুণ্যে নিজেদের প্রথম বিশ্বকাপের প্রথম ম্যাচে ফেভারিটদের বিপক্ষে এই ড্র আইসল্যান্ডের জন্য জয়ের সমানই।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার