যে কারণে সব স্টেশনে থামবে না মেট্রোরেল

news-image

অনলাইন প্রতিবেদন : কাল উদ্বোধন হবে স্বপ্নের মেট্রোরেল। তবে আগামী ২৬ মার্চের আগে সব স্টেশনে মেট্রোরেল থামবে না বলে জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের এমডি। তিনি বলেন, আপাতত উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত চলবে এটি। মাঝখানে কোনো স্টেশনে থামবে না।

সংবাদ সম্মেলনে ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম এ এন সিদ্দিক বলেন, সব স্টেশনে মেট্রোরেল থামানোর জন্য সব প্রস্তুতি আছে। কিন্তু মানুষ অভ্যস্ত নয় বলে এখনই থামানো হবে না। এই তিন মাস মানুষকে অভ্যস্ত করা হবে বলে জানান তিনি।

এদিকে সোমবার রাজধানীর আগারগাঁওয়ে মেট্রোরেল লাইন-৬ এর ‘উত্তরা থেকে আগারগাঁও’ অংশের উদ্বোধন উপলক্ষে এক সংবাদ সম্মেলনে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানান, আগামীকাল মঙ্গলবার (২৮ ডিসেম্বর) রাজধানীর উত্তরার উত্তর স্টেশন থেকে টিকিট কেটে মেট্রোরেলে উঠবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি আগারগাঁও স্টেশনে নামবেন।

তিনি বলেন, উদ্বোধনী প্রোগ্রাম হবে আগামীকাল সকাল ১১টায় উত্তরা ১৫ সেক্টরের সি/এ এর মাঠে। পদ্মা সেতু উদ্বোধনের আদলে প্রোগ্রাম হবে। এখানে একটি সুধী সমাবেশের আয়োজন করা হবে। জাপানের রাষ্ট্রদূত এখানে শুভেচ্ছা বক্তব্য দেবেন। সকাল ১১টা ২৫ মিনিটে প্রধানমন্ত্রী ভাষণ দেবেন।’ তবে নিরাপত্তার স্বার্থে উদ্বোধনী অনুষ্ঠানে কোনও আতশবাজির আয়োজন থাকবে না বলে জানান মন্ত্রী।

ওবায়দুল কাদের জানান, প্রধানমন্ত্রী সবুজ পতাকা উড়িয়ে ও ফিতা কেটে মেট্রোরেলের উদ্বোধন করবেন। তিনি উত্তরা উত্তর স্টেশন থেকে উঠে আগারগাঁও স্টেশনে এসে নামবেন।

তিনি আরও জানান, লাইন-৬ এর ২১ দশমিক ২৬ কিলোমিটারের জন্য ব্যয় হয়েছে প্রায় ৩১ হাজার ৪৭২ কোটি টাকা।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার