যে কারণে রাতে ঘুমাতে পারেন না ক্যাটরিনা

news-image

বিনোদন ডেস্ক : প্রথমবারের মতো কোনো ‘হরর কমেডি’ ছবিতে অভিনয় করলেন বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। ‘ফোন ভূত’ নামে তার অভিনীত ছবি আগামী মাসে মুক্তি পাবে। ছবি মুক্তির আগে ভূত নিয়ে নিজের অনুভূতির কথা জানিয়েছেন ক্যাট।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের খবরে বলা হয়, সম্প্রতি এক সাক্ষাৎকারে ভূতবিষয়ক নিজের অনুভূতির কথা জানান ক্যাটরিনা। সেখানে তিনি বলেন, ফিল্মের জগতের বাইরেও অন্য জগত আছে। ক্যাটের কথায়, ‘সেই জগতে কারা রয়েছে বা কীভাবে সেই জগতটা কাজ করে তা আমরা জানি না।’

রাতে ভূতের ছবি দেখলে তারঘুম আসে না বলেও জানিয়েছেন ক্যাটরিনা। তার কথায়, ‘ভূতের ছবি দেখলে পরবর্তী দু-তিন দিন আমার ঘুমাতে অসুবিধা হয়। ঘুমের মধ্যে দুঃস্বপ্ন দেখি।’

ভূত প্রসঙ্গেই ক্যাটরিনা আরও বলেন, জীবনে এমন একটা সময়ও পেরিয়ে এসেছেন যখন ঘরে কোনো নাইট ল্যাম্প না জ্বললে বা টিভি চালানো না থাকলে তার ঘুম আসত না। অভিনেত্রীর কথায়, ‘আমাকে হাসি, মজা মেশানো ভালো কোনো ছবি দেখতে হয়। এই ছবিটা (ফোন ভূত) তো পুরোপুরি ভূতের ছবি নয়। এর মধ্যে কমেডিও মিশে রয়েছে। এই ধরনের ছবি দেখতে হলে আমার কোনো আপত্তি নেই।’

‘ফোন ভূত’ ছবিতে ক্যাটরিনার সঙ্গে আরও অভিনয় করেছেন ঈশান খট্টর ও সিদ্ধান্ত চতুর্বেদী। অক্ষয় কুমারের সঙ্গে জুটি বেঁধে ক্যাটরিনার শেষ ছবি ‘সূর্যবংশী’ বক্স অফিসে ভালো ব্যবসা করেছিল। এখন ‘ফোন ভূত’-এ ক্যাটরিনা কী চমক হাজির করেন সে দিকে নজর থাকবে তার ভক্তদের।

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার