যে কারণে বিশ্বকাপ দলে নেই মাহমুদউল্লাহ

news-image

স্পোর্টস ডেস্ক : অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে বুধবার দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

ক্রিকেট বোর্ডের ঘোষিত বিশ্বকাপ দলে জায়গা হয়নি জাতীয় দলের সাবেক অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

দেশের হয়ে রেকর্ড ১২১টি টি-টোয়েন্টি ম্যাচ খেলা মাহমুদউল্লাহ রিয়াদকে বিশ্বকাপ দলে বিবেচনা না করা প্রসঙ্গে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেন, দেখুন, মাহমুদউল্লাহর প্রতি শ্রদ্ধা রেখে বলছি, সে আমাদের অনেক ভালো ভালো খেলা উপহার দিয়েছে।

তিনি আরও বলেন, আমাদের বর্তমান যে টেকনিক্যাল কনসালট্যান্ট, তিনি এক বছরের যে পরিকল্পনা আমাদের দিয়েছেন, সেটা মাথায় রেখে আমরা এগোচ্ছি। সেই অনুযায়ী টিম ম্যানেজমেন্টের সবার সঙ্গে আলোচনা করে সকলের সম্মতিতে মাহমুদউল্লাহকে বাইরে রাখা হয়েছে।

দেশের হয়ে টি-টোয়েন্টিতে ৬টি ফিফটির সাহায্যে ২ হাজার ১২২ রান সংগ্রহের পাশাপাশি ৩৮ উইকেট শিকার করেন মাহমুদউল্লাহ রিয়াদ।

মাস দুয়েক আগেও তিনি ছিলেন জাতীয় দলের অধিনায়ক। নেতৃত্ব থেকে সাবেক হয়েই বিশ্বকাপ দল থেকে বাদ পড়লেন রিয়াদ।

২৪ অক্টোবর বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপের মিশন শুরু। ‘এ’ গ্রুপের রানার্সআপ দলের মুখোমুখি হবে টাইগাররা। ২৭ অক্টোবর সিডনিতে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে বাংলাদেশ।

৩০ অক্টোবর ব্রিসবেনের গ্যাবায় বাংলাদেশ লড়বে ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন দলের সঙ্গে। ২ ও ৬ নভেম্বর অ্যাডিলেডে বাংলাদেশের শেষ দুটি ম্যাচ খেলবে ভারত ও পাকিস্তানের বিপক্ষে।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান