যে কারণে দুই মাস শুটিং করবেন না মেহজাবীন

news-image

বিনোদন প্রতিবেদক : ছোট পর্দায় জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। কাজের অতৃপ্তি থেকেই গত শুক্রবার রাতে ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়েছেন এই অভিনেত্রী। তাতে তিনি লিখেছেন দুই মাস শুটিং থেকে বিরতি নিয়েছেন।

তিনি লেখেন, ‘প্রিয় সহকর্মী এবং পরিচালকবৃন্দ, আগামী দুই মাস সব ধরনের নাটকের শুটিং থেকে বিরত থাকব। আগামী জানুয়ারি থেকে আবার ভ্যালেন্টাইনের কাজ শুরু করতে পারবো আশা করছি।’

সময়ের ব্যস্ততম এই নায়িকার এ ধরনের স্ট্যাটাস কেন? কোথাও যাচ্ছেন কি? নাকি অন্য কোনো কারণ? জানতে গেলে মেহজাবীন জাগো নিউজকে বলেন, ‘বিরতির কথা জানাতেই অনেকে অনেক কথা বলছে। আসলে কিছুই না। শুধুমাত্র নিজেকে একটু বিশ্রাম দেয়ার জন্য বিরতি নিয়েছি।’

সব ঠিক থাকলে দুই মাস পর আবারও কাজে ফিরবেন। ভ্যালেন্টাইনকে সামনে রেখেই ক্যামেরার সামনে দাঁড়াবেন মেহজাবীন।

তিনি আরও বলেন, ‘বছরে একটা চিরকাল আজ বা পুনর্জন্ম-এর মতো চিত্রনাট্যে কাজ করার সুযোগ পাই। এ ধরনের কাজ পাওয়া একটা ভাগ্যের ব্যাপার এখন। ভালো গল্প নেই। বছরে অন্তত পাঁচটি দুর্দান্ত কাজ করতে চাই। যে কাজগুলো দেখে মানুষ পথেঘাটে আলোচনা করবেন, প্রশংসা করবেন। এইসব ভাবনায় বিরতি নেয়া।’

মেহ্জাবীন সম্প্রতি শেষ করেছেন মাসুম শাহরিয়ার পরিচালিত নবনীর গল্প নামে এক ঘণ্টার একটি নাটকের কাজ। শিহাব শাহীনের ‘নীল জলের কাব্য’ নামে ভ্যালেন্টাইনের একটি কাজের অর্ধেক শুটিং শেষ করেছেন তিনি।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান