যে কারণে আবারও মেট্রো চলাচলে বিঘ্ন

news-image

নিজস্ব প্রতিবেদক : আবারও মেট্রোরেল চলাচল সাময়িক বন্ধ হয়েছিল বলে জানা গেছে। শনিবার (১৭ ফেব্রুয়ারি) ২টা ৪০ মিনিটের পর থেকে মেট্রো চলাচল বন্ধ হয়ে যায়। পরে বিকেল সাড়ে ৩টার পর থেকে আবারও চলাচল স্বাভাবিক হয়।

জানা গেছে, মিরপুরের পল্লবীতে একটি ট্রেনের দরজা স্বয়ংক্রিয়ভাবে খোলা ও বন্ধ হওয়ার কাজ করছিল না। এ জন্য ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

তবে হঠাৎ কেন ট্রেনের দরজা কাজ করছিল না তার নির্দিষ্ট কারণ জানে না ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। প্রতিষ্ঠানটি বলছে, কারণ খুঁজতে টেকনেশিয়ানরা কাজ করছে।

মেট্রো চলাচল বন্ধের বিষয়ে পল্লবী মেট্রো স্টেশন থাকা রনি নামে এক যাত্রী কালবেলাকে বলেন, উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রো চলাচল সাময়িক বন্ধ ছিল।

রনিসহ আরও অনেক যাত্রী পল্লবী স্টেশনে ট্রেনের জন্য অপেক্ষা করছিলেন। ট্রেন চলাচল বন্ধ থাকায় যাত্রীরা ভোগান্তিতে পড়েছিলেন বলে তিনি জানান।

এদিকে আজ শনিবার সকাল থেকে নতুন শিডিউলে মেট্রো চলাচল শুরু করেছে।
এ বিষয়ে গত বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক বলেছিলেন, যাত্রীদের চাহিদার বিবেচনায় মেট্রোরেলের যাতায়াতের সময় ১০ মিনিট থেকে কমিয়ে ৮ মিনিটে নির্ধারণ করা হয়েছে। তিনি বলেন, প্রতিদিন আগে ১৫২টি ট্রেন চলত এখন সেটা বেড়ে ১৭৮টি ট্রেন চলবে।

এর আগেও শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) সিগন্যাল সিস্টেমে ত্রুটির কারণে মেট্রো চলাচলে বিঘ্ন ঘটে। ওইদিন সময়মতো মেট্রো চলাচলে বাধা সৃষ্টি হয় বলে জানা যায়।

শিডিউল বিঘ্ন হওয়ার প্রধান কারণ হিসেবে বিদ্যুতের সমস্যা হয়েছিল বলে জানা যায়। কারওয়ানবাজার মেট্রোরেল স্টেশনে দায়িত্বে থাকা এ এস আই মাহদি হাসান গণমাধ্যমকে এ তথ্য জানান।

এ ছাড়াও বুধবার (১৪ ফেব্রুয়ারি) ভালোবাসা ও বসন্ত বরণের দিনও মেট্রোতে বিঘ্ন ঘটে। ওইদিন দেড়টার দিকে মেট্রো চলাচল বন্ধ করে দেওয়া হয়। ওইদিন কর্তৃপক্ষ জানিয়েছিল, কাজীপাড়া স্টেশন সংলগ্ন লাইনে ঘুড়ি পড়ায় মেট্রোরেল চলাচলে বিঘ্ন ঘটে।

 

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার