যে কারণে অ্যাথলেটরা ভুট্টা খান

news-image

লাইফস্টাইল ডেস্ক : ভুট্টা পোড়া খেতে অনেকেই পছন্দ করেন। এর প্রচুর পুষ্টিগুণ রয়েছে। এটি শরীরের জন্য দারুণ উপকারী। ভুট্টাতে রয়েছে প্রচুর ফাইবার, যা কোষ্টকাঠিন্য কমায় এবং হজমশক্তি বাড়াতে সাহায্য করে।

ভিটামিন বি ১২ এবং ফলিক অ্যাসিডের অভাবে শরীরে রক্তশূণ্যতা দেখা দেয়। ভুট্টায় এসব উপাদানের পাশাপাশি রয়েছে খনিজ, যা শরীরে রক্তকণিকা তৈরিতে সাহায্য করে।

খনিজের অভাবে শরীরে রক্তশূণ্যতা দেখা দেয়।তাই রক্তশূণ্যতা দূর করতে ভুট্টা বেশ কার্যকরী।

এছাড়া ভুট্টায় প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট থাকে; যা শরীরে দীর্ঘক্ষণ শক্তি জোগাতে সাহায্য করে। মস্তিষ্ক ও স্নায়ুর কার্যকারিতা বজায় রাখতেও এটি কার্যকর। এর কারণেই অ্যাথলেটরা ভুট্টা খেতে পছন্দ করেন।

ভুট্টা শরীরে খারাপ কোলেস্টেরলের মাত্রা কমায়, এতে হৃদরোগের ঝুঁকিও কমে।এটি ডায়বেটিস ও উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে। ভুট্টাতে থাকা বিটা ক্যারোটিন চোখের দৃষ্টি বাড়াতে সাহায্য করে।

শরীরকে সচল এবং রোগমুক্ত রাখতে যেসব খনিজের প্রয়োজন তার বেশিরভাগই পাওয়া যায় ভুট্টায়। যেমন, ফসফরাস, ম্যাগনেসিয়াম, মাঙ্গানিজ, জিঙ্ক, খনিজ, কপার ইত্যাদি। এছাড়া এতে সেলেনিয়ামের মতো উপকারী খনিজও রয়েছে।

ভুট্টা শরীর থেকে ক্ষতিকর টক্সিন বের করতে সাহায্য করে। এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ক্যান্সারের ঝুঁকি কমায়।

ভুট্টায় বিদ্যমান ভিটামিন-এ এবং সি ত্বক ভালো রাখতে সাহায্য করে। সূত্র: স্টাইলক্রেজ

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার