যে অভ্যাস থাকলে কখনই প্রেম করবেন না!

fobia2লাইফস্টাইল ডেস্ক : বিজ্ঞানের ভাষায়, প্রেম বা ভালবাসা হলো আমাদের মস্তিষ্কের থ্যালামাসের একধরনের রাসায়নিক অবস্থা। যার জন্য একাধারে দায়ী আমাদের জিন। মানুষের ভালোবাসার সম্পর্কে জড়ানোর পেছনে অনেক কারণ থাকে। মানুষ যখন কারো প্রতি অনেক বেশি আকর্ষণ বোধ করেন, নিজেকে একলা ভাবতে থাকেন, কারো ভালোবাসা মাখা আদরের অভাব অনুভব করেন অথবা নিজের মানসিক কষ্ট দূর করার জন্য কাউকে খোঁজেন, তখনই তিনি একটি ভালোবাসার সম্পর্কে জড়িয়ে যান।

বলতে গেলে, নিজের সুখ এবং মানসিক প্রশান্তির জন্যই ভালোবাসার সম্পর্কে জড়ানো হয়। কিন্তু এই কারণটি একেবারেই অমূলক হয়ে পড়বে যদি আপনার মধ্যে কিছু অভ্যাস থেকে থাকে।

এই অভ্যাসগুলোর কারণে আপনি মানসিক অশান্তিতে থাকবেন এবং ভালোবাসার সম্পর্কে থাকলেও সুখ খুঁজে পাবেন না। বরং নিজের সঙ্গীকেই অশান্তিতে রাখবেন।

আপনি সবসময় পারফেক্ট জিনিস খোঁজেন
সব সময় পারফেক্ট জিনিসের খোঁজ আপনার মনকে পুরোপুরি অশান্ত রাখবে। আপনি যার সাথে সম্পর্কে আছেন তার সাথে সুখে তো থাকতেই পারবেন না বরং তার চাইতেও বেশি পারফেক্ট কিছু খোঁজার পেছনে সময় নষ্ট করে সঙ্গীকে কষ্ট দিতে থাকবেন। তাই এই অবস্থায় সম্পর্কে জড়াবেন না।

আপনার ভুল সঙ্গী নির্বাচনের প্রবণতা আছে
আপনি যদি আগেও দু-একবার ভুল সঙ্গী নির্বাচন করে থাকেন তবে আপনার সে পথে আর না হাঁটাই ভালো। এর কারণ কারণ, আপনি নিজের জন্য কেমন সঙ্গীর প্রয়োজন সে ব্যাপারে একেবারেই আনাড়ি। তাই আর ভুল করার প্রয়োজন নেই।

আপনার মধ্যে পরনির্ভরশীলতা রয়েছে
আপনি যদি অনেক বেশি পরনির্ভরশীল হয়ে থাকেন তবে আপনার নিজের ভালোর জন্যই সম্পর্কে জড়ানো একেবারেই উচিৎ নয়। কারণ আপনি সম্পর্কে জড়িয়ে গেলে সঙ্গীর প্রতি অতিরিক্ত নির্ভরশীল হয়ে যাবেন। এবং যদি কোনো কারণে সম্পর্ক না টেকে তবে আপনি একেবারেই ভেঙে পড়বেন। তাই সম্পর্কে জড়ানোর আগে পরনির্ভরশীলতা কমান।

আপনার মধ্যে সম্পর্কে জড়ানো নিয়ে দ্বিধা রয়েছে
সম্পর্কে জড়ানো ঠিক হবে কি হবে না এই নিয়ে মনে বিন্দুমাত্র দ্বিধাবোধ থাকলে সম্পর্কে না যাওয়াই ভালো। কারণ মনে দ্বিধা নিয়ে সম্পর্কে জড়ানো একেবারেই উচিৎ না। আপনি সঙ্গীকে নিয়ে সব সময় দ্বিধাবোধ করতে থাকবেন। আপনার নিজের যেমন অশান্তি লাগবে সঙ্গীরও ঠিক একই রকম বিরক্তি লাগবে। সুতরাং প্রথমে দ্বিধা দূর করার চেষ্টা করে নিন।

আপনি কার সাথে সম্পর্কে জড়াবেন তা বুঝে উঠতে পাড়ছেন না
অনেকেই আছেন যারা সম্পর্কে জড়ানোর আগে কার সাথে সম্পর্কে যাবেন তা নিয়ে চিন্তা করতে থাকেন। হতে পারে আপনার সাথে দুই বা তার অধিক মানুষের একই অনুভূতি মুলক কথা হয়ে থাকে। কিন্তু সম্পর্কে জড়ানোর সময় যদি আপনি এই সকল মানুষ সবাইকে নিয়ে কনফিউজ থাকেন তাহলে দয়া করে সম্পর্কে যাবেন না। কারণ আপনি একজনের সাথে সম্পর্কে জড়িয়ে ভাবতে থাকবেন অন্যজনের সাথে সম্পর্কে থাকলে বেশি সুখি হতেন।

আপনার আগের সম্পর্ক ভুলে যাওয়ার ইচ্ছে নেই
আপনার যদি পূর্বের সম্পর্ক ভুলে থাকার ইচ্ছে না থাকে তবে আপনার সম্পর্কে জড়ানোর চিন্তা না করাই ভালো। কারণ আপনি সব সময় বর্তমান সম্পর্ককে পূর্বের সম্পর্কের সাথে তুলনা করে নিজে মনোকষ্টে ভুগবেন এবং বর্তমানের সঙ্গীকেও কষ্ট দিতে থাকবেন।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার