যেসব পণ্যে নিয়ন্ত্রণমূলক শুল্ক বাড়ল

news-image

নিজস্ব প্রতিবেদক : বৈদেশিক মুদ্রার রিজার্ভের চাপ কমাতে বিদেশি পণ্য আমদানিতে শূন্য বা ৩ শতাংশ থেকে ২০ শতাংশ পর্যন্ত নিয়ন্ত্রণমূলক শুল্ক (আরডি) আরোপ করেছে সরকার। গত সোমবার এনবিআরের চেয়ারম্যান আবু হেনা রহমাতুল মুনিম এ প্রজ্ঞাপন জারি করে।

আজ মঙ্গলবার সকালে ২০২১ সালের একটি প্রজ্ঞাপন সংশোধন করে নতুন প্রজ্ঞাপন জারি করে এনবিআর। সেখানে বলা হয়, ১৩৫ ধরনের পণ্য আমদানিতে নিয়ন্ত্রণমূলক শুল্ক শূণ্য বা ৩ শতাংশ থেকে ২০ শতাংশে উন্নীত করা হয়েছে।

এনবিআর জানিয়েছে, দেশে পণ্য আমদানিতে এতদিন ০ থেকে ৩ শতাংশ নিয়ন্ত্রণ শুল্ক ছিল। মহামারি আর ইউক্রেন যুদ্ধের জেরে বিশ্ব অর্থনীতিতে অস্থিরতার মধ্যে সরকার সতর্ক অবস্থান নেওয়ায় নতুন অর্থবছরের বাজেটের আগেই এসব পণ্যের দাম বাড়ার পথ তৈরি হলো।

যেসব পণ্যের আমদানির ওপর নিয়ন্ত্রণ শুল্ক বসানো হয়েছে, তার মধ্যে রয়েছে- শুকনা ও তাজা কিংবা হিমায়িত আপেল, নাসপাতি, আঙুর, কলা, আনারস, পেয়ারা, আম, তরমুজ, পেঁপে, বাদাম, কমলালেবু ও লেবুজাতীয় ফল, আলুবোখারা ইত্যাদি। এছাড়া প্রসাধন সামগ্রীর মধ্যে আছে পারফিউম, সৌন্দর্য বর্ধনের নানা উপাদান (যেমন সানস্ক্রিন, সান টান ইত্যাদি), হাত-পায়ের নখ কাটার প্রসাধনী, চুলের যত্ন নেওয়ার প্রসাধনী, দাঁতের যত্ন নেওয়ার পেস্ট ও পাউডার এবং সেভ করার প্রসাধনী। অপরদিকে বেড রুম, রান্নাঘর ও অফিসের জন্য লোহা, কাঠ বা প্লাস্টিকের যেকোনও ধরনের আসবাব আমদানিতেও এখন থেকে বাড়তি নিয়ন্ত্রণমূলক শুল্ক দিতে হবে। এ ছাড়া যেকোনো তাজা ফুল ও ফুলের গাছ আমদানিতেও নিয়ন্ত্রণমূলক শুল্ক বসানো হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান