যেসব অভ্যাসে হার্টের ক্ষতি

news-image

অনলাইন ডেস্ক : দৈনন্দিন কিছু অভ্যাস নীরবে আপনার হার্টের ক্ষতি করে যাচ্ছে। কিন্তু আপনি বুঝতে পারছেন না। হার্টের জন্য ক্ষতিকর অভ্যাস সম্পর্কে জেনে নিন-

কম ঘুম: আপনি অনেক বেশি কাজ করেন বলে তৃপ্তি পান। কিন্তু বেশি কাজ করতে গিয়ে আপনার ঘুমের সময় কমিয়ে দিচ্ছেন নাতো? কারণ দিনের পর দিন কম ঘুমালে স্বাস্থ্যের জন্য ক্ষতি বয়ে আনে। ক্ষতিগ্রস্ত হতে পারে আপনার হার্টও।

অ্যালকোহল: অতিমাত্রায় অ্যালকোহল পান করলে আপনার হার্টের ক্ষতি হবে এত কোনো সন্দেহ নেই। হার্টের স্বাস্থ্যের ওপর অ্যালকোহলের বিষাক্ত উপাদানের প্রভাব অনুধাবন করেন না। বুঝতে পারলেও অনেক দেরি হয়ে যায়।

জাঙ্ক ফুড: নিয়মিত প্রক্রিয়াজাত খাবার খেলে কোলেস্টেরলের ঝুঁকি বাড়িয়ে দিয়ে হার্টের ক্ষতি করবে।

মানসিক চাপ: দীর্ঘদিন ধরে মানসিক চাপের মধ্য দিয়ে গেলে হার্টের দীর্ঘায়ু কমিয়ে দেবে।

তামাকজাত দ্রব্য গ্রহণ: তামাকজাত দ্রব্য সেবনের ফলে স্বাস্থ্য ও হার্টের মতো প্রধান অঙ্গপ্রত্যঙ্গ স্বাভাবিক কার্যক্রম ব্যাঘাত ঘটে।

মানসিক স্বাস্থ্যকে এড়িয়ে চলা: আপাতদৃষ্টিতে মানসিক স্বাস্থ্য ও হার্টের স্বাস্থ্যের মধ্যে কোনো সংযোগ আছে বলে মনে হয় না কিন্তু বাস্তবে উল্টো। মানসিক স্বাস্থ্য ভালো থাকলে হার্টের স্বাস্থ্যের সুস্থতাও নিশ্চিত করা যায়।

অতিরিক্ত ওজন: অতিরিক্ত ওজন কমাতে অপেক্ষা নয়। যত দ্রুত পারা যায় অতিরিক্ত ওজন কমিয়ে ফেলতে হবে।

উচ্চ রক্তচাপ: রক্তচাপ বেশি থাকলে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করবেন। উচ্চ রক্তচাপ হার্টের ঝুঁকি বাড়িয়ে দেয়।

দুর্বল দাঁতের স্বাস্থ্য: মুখের স্বাস্থ্যের সঙ্গে হার্টের স্বাস্থ্যের সংযোগ রয়েছে। মুখের সুস্থতা এড়িয়ে যাওয়া (যেমন- ফ্লসিং, নিয়মিত দাঁত পরিষ্কার করা এবং নিয়মিত দাঁতের চিকিৎসকের কাছে যাওয়া) হার্টের স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলে।

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার