যেভাবে ফাঁস হলো শিক্ষকের ‘যৌন হয়রানি’

news-image

শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি : ঝিনাইদহের শৈলকুপার একটি মাদ্রাসায় ৫ ছাত্রী যৌন হয়রানির শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। মাদ্রাসায় যেতে অনিহা প্রকাশ করলে শিক্ষার্থীদের অভিভাবকরা বিষয়টি জানতে পারেন। অন্যদিকে এ ঘটনা ধামাচাপা দিতে অভিযুক্ত শিক্ষকের পক্ষ নিয়েছে স্থানীয় প্রভাবশালী মহল। অভিযোগ উঠেছে, তারা সালিস করে বিষয়টি থামিয়ে দিতে চাইছে।

সম্প্রতি শৈলকুপার নিত্যানন্দপুর ইউনিয়নের দারুল উলুম নুরানিয়া হাফেজিয়া কওমী মাদ্রাসার শিক্ষক রফিকুল ইসলামের (৪০) বিরুদ্ধে ওই ৫ ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ উঠে। অভিযুক্ত রফিকুল ইসলাম ইংরেজির শিক্ষক ও উপজেলার হাটফাজিলপুর গ্রামের আবুল বিশ্বাসের ছেলে।

এলাকাবাসী ও অভিভাবকরা জানান, ভুক্তভোগী ৫ ছাত্রী উপজেলার বোড়ামারা-সাবাসপুর এলাকার বাসিন্দা। তাদের বয়স ৫ থেকে ৭ বছরের মধ্যে। দীর্ঘদিন ধরে শিক্ষক রফিকুল বাথরুমে নিয়ে তাদের যৌন হয়রানি করত। যৌন হয়রানির মাত্রা বেড়ে গেলে একপর্যায়ে তারা মাদ্রাসায় যাওয়া বন্ধ করে দেয়। এরপর অভিভাবকরা সন্তানদের কাছে জানার চেষ্টা করে, কেন তারা মাদ্রাসায় যেতে চাইছে না। তখন শিশুরা শিক্ষক রফিকুলের যৌন হয়রানির কথা জানায়।

বিষয়টি জানাজানি হলে এলাকায় উত্তেজনা বাড়তে থাকে। এর জের ধরে লোকজন উত্তেজিত হয়ে গত ৯ নভেম্বর রফিকুলের বাড়িতে হামলা করে। এরপর তিন ছাত্রী ও তাদের অভিভাবক ১০ নভেম্বর থানায় গিয়ে অভিযোগ দেয়। তবে এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। এ নিয়ে এলাকায় একাধিকবার সালিশ বৈঠক ডাকার চেষ্টা করে স্থানীয় প্রভাবশালী মহল।

এ বিষয়ে জানতে অভিযুক্ত শিক্ষকের বাড়িতে গেলেও তাকে পাওয়া যায়নি। তিনি বর্তমানে এলাকাছাড়া। তবে তার মা বলেন, ‘আমার ছেলের বিরুদ্ধে এমন অভিযোগ উঠেছে শুনে হতবাক হয়েছি।‘ তিনি এ ঘটনা কেন্দ্র করে তাদের বাড়ির দরজা-জানালা ভেঙে দেওয়া হয়েছে বলে জানান।

এ বিষয়ে দারুল উলুম নুরানিয়া হাফেজিয়া কওমী মাদ্রাসার পরিচালক ইমদাদুল হক জানান, অভিযুক্ত রফিকুল ৭/৮ মাস আগে এই মাদ্রাসায় যোগ দিয়েছেন। এসব ঘটনার কথা তিনি জানতেন না। তবে উভয়পক্ষ নিয়ে বসেও ঘটনাটির কোনো সুরাহা হয়নি বলে জানান তিনি।

মাদ্রাসা সভাপতি মুজিবুর রহমান বলেন, ‘ঘটনাটি শুনেছি। মাদ্রাসা কমিটির লোকজন বিষয়টি নিয়ে বসেছেন। কিন্ত লোকজন উত্তেজিত থাকায় কোনো সুরাহা হয়নি।’

তিনি আরও বলেন, ‘শিক্ষক রফিকুল হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালে ভর্তি আছে। তিনি বাড়ি ফিরলে বর্তমান ও সাবেক চেয়ারম্যানদের নিয়ে বসে এ সমস্যার সমাধান করা হবে।’

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, ‘যৌন হয়রানির ঘটনায় ভুক্তভোগী শিশু ও তাদের অভিভাবকরা থানায় এসেছিল। ঘটনার কথা বললেও তারা কোনো লিখিত অভিযোগ দেয়নি। ফলে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তবে পুলিশ ঘটনাস্থলসহ এলাকা ঘুরে দেখেছে। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার