যেভাবে নিজের পরিচয় দিয়েছিলেন নবী (সা.)

news-image

নিজস্ব প্রতিবেদক : পরিচয় দিতে গিয়ে অনেকেই বাড়াবাড়ি করেন। পরিচয় দেওয়ার আগে নিজের ব্যক্তিত্ব, গুণগানসহ নানান ধরেণের টাইটেল লাগিয়ে থাকেন। অথচ নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নিজের পরিচয় দিতে গিয়ে ছিলেন খুবই বিনয়ী। তার কথায় অনেক বেশি নম্রতা প্রকাশ পেতো। কীভাবে তিনি নিজের পরিচয় প্রকাশ করতেন।

নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বিশ্ব মানবতার জন্য অনুকরণীয় আদর্শ। তিনি মানবতার মহান শিক্ষক। মুসলিম উম্মাহ কিভাবে বিনয়ী ও নম্রতা প্রকাশ করবে, নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জীবনে রয়েছে তার উজ্জ্বল দৃষ্টান্ত। বিনয় ও নম্রতা প্রকাশে কেমন ছিলেন নবিজি, তা তার মুখ থেকেই শোনা যাক-

হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, ‘আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলতে শুনেছি, ‘‘তোমরা আমার প্রশংসায় বাড়াবাড়ি করো না, যেমন ঈসা ইবনে মরিয়াম সম্পর্কে খ্রিস্টানরা বাড়াবাড়ি করেছিল। আমি আল্লাহর বান্দা। তাই তোমরা বলবে, আল্লাহর বান্দা ও তার রাসুল।” (বুখারি)

কত সুন্দর অহংকারহীন সাদামাটা সাবলীল পরিচয়। যেমন নেই বাড়াবাড়ি আবার বিনয় ও নম্রতায় ভরপুর। অথচ সমাজের দায়িত্বশীলদের প্রতি লক্ষ্য করলে বোঝা যায়, তাদের মাঝে বিনয় ও নম্রতা কতদূর অনুপস্থিত। আর সমাজপতিদের সম্মান না করলে তো উপায়ই নেই।

মানপত্র রচনায় তাদের ব্যাপারে বাড়িয়ে না লিখলে, পঠনে গুণের বর্ণনা না দিলে তো কোনো দান-অনুদান তথা সুযোগ সুবিধা পাওয়ার প্রশ্নই আসে না। অথচ নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বিনয় ও নম্রতা দিয়ে অন্ধকার যুগকে আলোকিত করেছিলেন। আর তার ব্যাপারে বাড়াবাড়ি করতে নিষেধ করেছেন।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান