যেদিকে তাকাই সেদিকেই উন্নয়নের ছোঁয়া

news-image

নিজস্ব প্রতিবেদক : গ্রাম হবে শহর’ এ চিন্তা নিয়ে বাংলাদেশ দুর্বার গতিতে এগিয়ে চলেছে উল্লেখ করে পানিসম্পদ উপমন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এ কে এম এনামুল হক শামীম বলেছেন, যেদিকে তাকাই সেদিকেই উন্নয়নের ছোঁয়া। এটা মমতাময়ী মা শেখ হাসিনার অবদান। দেশ উন্নয়নের কাতারে পৌঁছে গেছে। উন্নয়নের গতি অব্যাহত থাকলে এশিয়ার সেরা দেশ হবে বাংলাদেশ।

রোববার শরীয়তপুর জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এনামুল হক শামীম বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার সততা ও মেধা দিয়ে বাংলাদেশ সৃষ্টি করেছেন। আর বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা সততা, প্রজ্ঞা, মেধা ও রাজনৈতিক দূরদর্শিতা দিয়ে নিজেকে এমন উচ্চতায় নিয়ে গেছেন যে, শুধু বাংলাদেশ নয়, আন্তর্জাতিক মহল তার প্রতি খুবই শ্রদ্ধাশীল। তাই সুন্দর আগামীর জন্য যার যার অবস্থান থেকে সততার সঙ্গে কাজ করে দেশকে এগিয়ে নিতে হবে।

উপমন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশকে ভালোবেসে অন্তর থেকে কাজ করতেন এবং ভালোবাসতেন। ঠিক সেরকমভাবেই প্রত্যেককে মন দিয়ে দেশকে ভালোবেসে কাজ করতে হবে। তবেই কেবল দেশের উন্নতি করা সম্ভব। জননেত্রী শেখ হাসিনা সাধারণ মানুষকে নিয়ে ভাবেন।

তিনি বলেন, এ বছরই পদ্মা সেতুতে যানবাহন চলাচলের জন্য খুলে দেয়া হবে। মেঘনা সেতু নির্মাণেও সম্ভাব্যতা সমীক্ষা পরিচালনা এবং মাস্টার প্ল্যান প্রণয়নে ছয়টি পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগ দিয়েছে সরকার। তারা কাজ করছে।

শরীয়তপুরের জেলা প্রশাসক মো. পারভেজ হাসানের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন, শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য নাহিম রাজ্জাক, জেলা আওয়ামী লীগের সভাপতি ছাবেদুর রহমান খোকা সিকদার, সাধারণ সম্পাদক অনল কুমার দে প্রমুখ।

এ সময় জেলা-উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান