যুুক্তরাষ্ট্রে শপিংমলে বন্দুক হামলায় নিহত ৩

news-image

নিজস্ব প্রতিবেদক : যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানায় একটি শপিংমলের বাইরের ফুডকোর্টে এক বন্দুকধারী এলোপাতারি গুলি ছুড়লে ঘটনাস্থলে তিনজনের মৃত্যু হয়। রোববারের এই ঘটনায় পরবর্তীতে পথচারির গুলিতে হামলাকারীও নিহত হয়।

গ্রীনউড পুলিশ প্রধান জিম আইসনের বরাতে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

এদিকে স্থানীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়ানাপোলিস স্টার জানিয়েছে, গ্রীনউড পার্ক মল এর বাইরে গোলগুলির ঘটনায় আরও ২জন আহত হয়েছে।

পুলিশ নিহতব্যক্তিদের, বন্দুকধারী বা পথচারীর নাম প্রকাশ করেনি। হামলাকারী একাই ছিলো এবং সে গুলিভর্তি কিছু ম্যাগাজিন সহ একটি রাইফেল বহন করছিল বলে জানায় পুলিশ।

গ্রীনউড পুলিশ প্রধান জিম আইসন ২২ বছর বয়সী সশস্ত্র পথচারীকে নায়ক বলে সম্বোধন করেন। আইসন বলেন, সেই নাগরিক ফুড কোর্টে একটি বৈধ আগ্নেয়াস্ত্র বহন করছিল এবং সে শুরুতেই হামলাকারীকে থামাতে সক্ষম হয়েছিল। অন্যথায় হতাহতের সংখ্যা আরও বেশি হত।

যুক্তরাষ্ট্রে এ ধরনের হামলার সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাওয়ায় সম্প্রতি মার্কিন কংগ্রেসে বির্তকৃত আগ্নেআস্ত্র আইন পাশ হয়। তবুও থেমে নেই বন্দুক হামলা।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান