যুবলীগ নেতা জামাল হত্যা মামলায় ৯ জনের মৃত্যুদণ্ড

news-image

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লার চৌদ্দগ্রামে যুবলীগ নেতা জামাল উদ্দিন হত্যা মামলায় ৯ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া ৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানার করে আদেশ দেওয়া হয়েছে।

রোববার দুপুরে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক জাহাঙ্গীর হোসেন এ রায় ঘোষণা করেন। মামলার রাষ্ট্রপক্ষের কৌশলী (পিপি) জহিরুল হক সেলিম এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, রায়ে পাঁচজনকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- চৌদ্দগ্রাম উপজেলার আলকরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. ইসমাইল হোসেন বাচ্চু, একই ইউনিয়নের কুলাসার গ্রামের সালাউদ্দিন, আব্দুর রহমান, মফিজুর রহমান খন্দকার, জিয়াউদ্দিন শিমুল, জাহিদ বিন শুভ, রেজাউল করিম বাবলু, মো. রিয়াজ উদ্দিন মিয়াজী, মমতা আমির হোসেন।

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিরা হলেন- আলকরা ইউনিয়নের কুলাসার গ্রামের নুরুল আলম, কফিল উদ্দিন, নুরুন্নবী সুজন, ইকবাল আহমেদ, সাইফুল ইসলাম, মাহফুজুর রহমান খন্দকার, মোশারেফ হোসেন, মো. আলাউদ্দিন ও মোহাম্মদ আলী হোসেন।

এ ছাড়া আলকরার কুলাসার গ্রামের নজরুল ইসলাম শিমুল, আজিম উদ্দিন, আনোয়ার হোসেন সোহেল, আতিকুর রহমান নান্টু ও ইউসুফ হারুন মামুন মামলা থেকে অব্যাহতি পেয়েছেন।

পিপি জহিরুল হক সেলিম বলেন, পুলিশের চার্জশিট এবং ২০ জনের সাক্ষ্যগ্রহণ শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত ৯ জনের মৃত্যুদণ্ড, ৯ জনের যাবজ্জীবন এবং ৫ জনকে মামলা থেকে অব্যাহতি দিয়েছেন। এ ছাড়া যাবজ্জীবন সাজাপ্রাপ্ত প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানার আদেশ দেওয়া হয়েছে।

আসামি পক্ষের আইনজীবী মাসুদ সালাহ উদ্দিন বলেন, আমরা রায়ের কপি হাতে পেলে বিধি মোতাবেক উচ্চ আদালতে আপিল করব।

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, নিহত জামাল আলকরা ইউনিয়ন যুবলীগের সভাপতি ছিলেন। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় ইউপি চেয়ারম্যান ইসমাইল হোসেন বাচ্চুর সঙ্গে জামাল উদ্দিনের বিরোধ সৃষ্টি হয়। পরে বাচ্চু তার লোকজন নিয়ে জামাল উদ্দিনের ওপর হামলা করে আহত করে। এ ঘটনায় জামাল উদ্দিন আদালতে মামলা করেন।

মামলার পর চেয়ারম্যান বাচ্চু ক্ষিপ্ত হয়ে জামালকে হত্যার পরিকল্পনা করেন। পরে ২০১৬ সালের ৮ জানুয়ারি রাত ৮টার দিকে বাড়ি থেকে ঢাকা যাওয়ার পথে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামের পদুয়ায় সড়কে চেয়ারম্যান বাচ্চুর নেতৃত্বে মামলার অন্য আসামিরা জামালকে গুলি করে ও কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় নিহত জামালের বড় বোন জোহরা আক্তার বাদী হয়ে ২৩ জনকে আসামি করে মামলা দায়ের করেন।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার