যুবলীগের কমিটি ঘোষণাকে কেন্দ্র করে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ

news-image

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল শাহবাজপুরে ইউনিয়ন পরিষদ ভবনের সামনে আজ রোববার  দুপুর সাঁড়ে বারটার দিকে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে যুবলীগ বিলুপ্ত কমিটির নেতৃবৃন্দসহ কর্মী সমর্থকরা ।এসময় তারা সড়কে ট্যায়ার ও প্ল্যাষ্টিক ড্রামে আগুন ধরিয়ে মহাসড়কে অবস্হান নেয়। সরাইল থানা পুলিশ আধা ঘন্টা মর্ধ্যে  ঘটনাস্হলে পৌঁছে পরিস্হিতি স্বাভাবিক করেন বলে জানা যায়। এসময় সড়ক অবরোধের কারণে দুপাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

খোঁজ নিয়ে জানা যায়, সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়ন সাবেক যুবলীগের কমিটির সভাপতি ছিলেন কাঈয়ুম ও সাধারণ সম্পাদক ছিলেন রার্জি। নতুন ইউনিয়ন যুবলীগ কমিটি ঘোষণা করাকে কেন্দ্র করেই দু-পক্ষের মাঝে এলাকায় উওেজনা সৃষ্টি হয়।বিলুপ্ত কমিটির নেতৃবৃন্দসহ তাদর লোকজন মহাসড়কে অবরোধের সৃষ্টি করে।

সরাইল থানার (ওসি) মো: মফিজ উদ্দিন ভূইয়া জানান, যুবলীগের কমিটি নিয়ে  দ্বন্দের কারণে মহাসড়ক অবরোধের ঘটনা ঘটে। আমরা দ্রুত ঘটনাস্হলে পৌঁছে পরিস্হিতি স্বাভাবিক করেছি। জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্হা নেওয়ার প্রক্রিয়া চলছে।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার