যুবদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

news-image

নিজস্ব প্রতিবেদক : বিএনপির যুব সংগঠন যুবদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ বৃহস্পতিবার। দিবসটি উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে সংগঠনটি।

কর্মসূচির অংশ হিসেবে বেলা ১১টায় রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানাবেন যুবদল নেতারা।

বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যুব সমাবেশে প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সভাপতিত্ব করবেন সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সভাপতি সুলতান সালাহউদ্দিন টুকু।

গতকাল বুধবার রাতে দেশ রূপান্তরকে টুকু বলেন, ‘আজকের প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি সফল করতে আমরা কয়েক দফা প্রস্তুতি সভা করেছি। গণতন্ত্রহীন বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আনার দৃপ্ত শপথ নেব আমরা।’

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার