যুদ্ধবিরতি সত্ত্বেও হামলা হচ্ছে, দাবি ইউক্রেনের

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের মারিয়োপল শহরে যুদ্ধবিরতি মানা হচ্ছে না বলে জানিয়েছেন শহরটির ডেপুটি মেয়র সেরহাই ওরলভ। শনিবার তিনি বলেন, ‘আমরা এখন শহরের ভেতরেও গোলাবর্ষণের শব্দ শুনতে পাচ্ছি।’

সেরহাই ওরলভ বলেন, ‘রুশরা ক্রমাগত আমাদের ওপর বোমা ফেলছে এবং ভারি অস্ত্র ব্যবহার করে যাচ্ছে।’

তিনি বলেন, ‘মারিয়োপলে কোনো যুদ্ধবিরতি হয়নি এবং কোনো রুটেই যুদ্ধবিরতি দেখা যাচ্ছে না। আমাদের বেসামরিক নাগরিকরা নিরাপদ আশ্রয়ে যাওয়ার জন্য প্রস্তুত রয়েছেন। কিন্তু গোলাবর্ষণের কারণে তারা তা পারছেন না।’

একই তথ্য জানিয়েছে মারিয়োপলের সিটি কাউন্সিলও। তারা জানায়, জাপরিঝিয়া অঞ্চলে লড়াই চলছে, যেখানে মানবিক করিডোর শেষ হয়েছে।

এর আগে শনিবার সকালে ইউক্রেনের দুটি শহরে যুদ্ধবিরতির ঘোষণা দেয় রাশিয়া। ইউক্রেনের মারিয়োপল ও ভলনোভাখা শহরে এ যুদ্ধবিরতির ঘোষণা দেয়া হয়।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, এ দুই শহরে যুদ্ধের কারণে আটকা লোকজন যাতে বের হয়ে যেতে পারেন, সেজন্য এ যুদ্ধবিরতির ঘোষণা করা হয়েছে।

দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, বেসামরিক লোকজনের জন্য মানবিক করিডোর উন্মুক্ত করতে মস্কোর স্থানীয় সময় শনিবার সকাল ১০টা থেকে ইউক্রেনের দক্ষিণ-পূর্বাঞ্চলের মারিয়োপল ও ভলনোভাখা শহরে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করা হয়।

মারিয়োপল রুশ সীমান্তের কাছে ইউক্রেনের একটি গুরুত্বপূর্ণ বন্দরনগরী। শহরটির চারপাশ ঘিরে রেখেছে রুশ বাহিনী।

অপরদিকে ভলনোভাখা শহরে ব্যাপক সংঘর্ষের খবর পাওয়া যাচ্ছে। এ দুই শহর এখনও ইউক্রেনের হাতছাড়া হয়নি।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান