যুদ্ধকে নৃশংসতার নতুন স্তরে নিয়ে যাচ্ছেন পুতিন: যুক্তরাষ্ট্র

news-image

অনলাইন ডেস্ক : ইউক্রেনের সঙ্গে শান্তি আলোচনা নিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আন্তরিক নন। দেশটির পাওয়ার গ্রিডে হামলার মাধ্যমে পুতিন এই যুদ্ধকে নৃশংসতার নতুন স্তরে নিয়ে যাচ্ছেন। যুক্তরাষ্ট্রের একজন শীর্ষ কূটনীতিবিদ এই মন্তব্য করেছেন। আজ রোববার কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল-জাজিরার সরাসরি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মার্কিন আন্ডার সেক্রেটারি ফর পলিটিক্যাল অ্যাফেয়ার্স ভিক্টোরিয়া নুল্যান্ড রিপোর্টারদের বলেছেন, পুতিন এই যুদ্ধের মাধ্যমে প্রতিটি ইউক্রেনীয়র ঘর অন্ধকার, পানিহীন করে দিয়েছেন। তিনি যুদ্ধের ময়দানে যা অর্জন করতে পারেন নি তা এর মাধ্যমে অর্জন করেছেন।

তিনি আরও বলেছেন, পরিষ্কারভাবে কূটনীতি প্রত্যেকের উদ্দেশ্য কিন্তু আপনার একজন ইচ্ছুক অংশীদার থাকতে হবে। এটি খুবই স্পষ্ট এটা জ্বালানি আক্রমণই হোক না কেন বা সেটা ক্রেমলিনের বাক-বিতণ্ডা এবং সাধারণ মনোভাবই হোক পুতিন এর জন্য আন্তরিক বা প্রস্তুত নন।

এদিকে ইউক্রেনের জেনারেল জানিয়েছে, রাশিয়ার হামলার কারণে ইউক্রেনের এক কোটির বেশি লোক অন্ধকারে।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান